- কাতারে নিহত কানাইঘাটের ৫ জনের পরিবারে আমিরাত প্রবাসীদের ১০ লক্ষ টাকার অর্থ সহায়তা
- কানাইঘাটে আইন-শৃঙ্খলা কমিটির সভা || মাদক ও চোরাচালান রোধে কঠোর নির্দেশনা
- সিলেট প্রেসক্লাব, জেলা প্রেসক্লাব, অনলাইন প্রেসক্লাব ও ইমজা নেতৃবৃন্দের সাথে সিউকে’র মতবিনিময় সভা
- ইউপি নির্বাচনে জমিয়ত: ৮নং ঝিংগাবাড়ীতে চেয়ারম্যানসহ ৯ ওয়ার্ডে প্রার্থী ঘোষণা আসছে
- আল আকসা সমাজ কল্যাণ যুব সংঘ ভাটিরফৌদ কর্তৃক ফ্রি সুন্নতে খৎনা ক্যাম্প অনুষ্ঠিত…
- কানাইঘাটের বিশ্বজয়ী হাফেজ কামরুজ জামান কামিলকে রাজাগঞ্জে সংবর্ধনা
- জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে কানাইঘাট সমিতি, সিলেট মহানগর
- কানাইঘাটে বাঁশবাড়ী আদর্শ তরুণ সংঘ কর্তৃক দাখিল উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
- মিয়াগুল দুরন্ত সমাজকল্যান সংস্থার প্রাথমিক মেধা ভিত্তিক বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন
- কানাইঘাট দনা সীমান্তে ভারত ফেরত যুবতীকে ধর্ষনের অভিযোগে আরেকজন গ্রেফতার
» কুরানিক এডুকেয়ার সেন্টার শামীমাবাদের বার্ষিক শিক্ষা সফর’২৪ সম্পন্ন
প্রকাশিত: ০৪. মার্চ. ২০২৪ | সোমবার
ডেস্ক রিপোর্ট : ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আধুনিকতার সমন্বয়ে পরিচালিত দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান কুরানিক এডুকেয়ার সেন্টার শামীমাবাদের বার্ষিক শিক্ষা সফর-২০২৪ সম্পন্ন হয়েছে। শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দিনভর ভোলাগঞ্জ সাদাপাথর ও পাড়ুয়া মাঠে হেসে খেলে উল্লাসে মেতে উঠেন ক্ষুদে শিক্ষার্থীরা।
শতাধিক শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকমন্ডলীর সরব উপস্থিতিতে প্রাণবন্ত শিক্ষা সফর অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ৮টায় নগরীর কানিশাইল রোডস্থ শামীমাবাদ আবাসিক এলাকায় অবস্থিত কুরানিক এডুকেয়ার সেন্টার থেকে বাসে করে রওয়ানা দেন শিক্ষার্থীরা। সাদাপাথর ঘাটে গিয়ে ঘুরাঘুরি করে পাড়ুয়া মাঠে খেলাধূলা ও খাওয়া ধাওয়া হৈ হুল্লোরে ব্যস্ত সময় পার করেন শিক্ষার্থীরা। এছাড়া শিক্ষা সফরে শিক্ষার্থীদের শিক্ষকমন্ডলী ও অভিভাবকদের মধ্যেও বিভিন্ন ধরনের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
ফেরার পথে নগরীর মালনীছড়া চা বাগানে বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। কুরানিক এডুকেয়ার সেন্টারের প্রিন্সিপাল মুফতী হাফেজ মাওলানা শফিকুর রহমানের সার্বিক তত্তাবধানে অনুষ্ঠিত শিক্ষা সফরে শিক্ষকদের মধ্য থেকে উপস্থিত ছিলেন, সিনিয়র শিক্ষক মাওলানা শফিকুর রহমান, সহকারী শিক্ষক হাফিজ জহুরুল ইসলাম, হাফিজ শাফী আহমদ, হাফিজ নাঈম আহমদ ও হাফিজ উবায়দুল হক্ব প্রমূখ।

এছাড়া অভিভাবকদের মধ্য থেকে উপস্থিত ছিলেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. ইয়াহিয়া আশরাফ, ব্যাংকার আলী হাসান চৌধুরী, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের অবসরপ্রাপ্ত কর্মকর্তা মো: খালেদুজ্জামান, প্রভাষক শাহজাহান কবির আকন্দ, পুলিশের এস আই সাইদুল ইসলাম, মো. রকিবুল আমীন, দৈনিক জালালাবাদের সিনিয়র রিপোর্টার সাংবাদিক এমজেএইচ জামিল, মহিউদ্দিন ও মোহাম্মদ উজ্জল মিয়া প্রমূখ।
শিক্ষা সফরে প্রিন্সিপাল মুফতি হাফিজ শফিকুর রহমান বলেন, শিক্ষা সফর শিক্ষার্থীদের শারীরিক ও মেধার বিকাশের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। নগরীর কানিশাইল রোডের শামীমাবাদ এলাকায় অবস্থিত কুরানিক এডুকেয়ার সেন্টার আধুনিক শিক্ষার সমন্বয়ে দ্বীনি শিক্ষার প্রসারে অগ্রনী ভুমিকা পালন করে যাচ্ছে। একজন ক্ষুদে শিক্ষার্থীকে পবিত্র কুরআনের হিফজ সম্পন্নের পাশাপাশি সাধারণ শিক্ষালাভের মাধ্যমে ক্যারিয়ার গঠন আমাদের মূল লক্ষ্য। এর মাধ্যমে ক্ষুদে শিক্ষার্থীদের ইহকালিন সাফল্য ও পরকালিন মুক্তির পথ প্রশ^স্ত হবে।
সর্বশেষ খবর
- কাতারে নিহত কানাইঘাটের ৫ জনের পরিবারে আমিরাত প্রবাসীদের ১০ লক্ষ টাকার অর্থ সহায়তা
- কানাইঘাটে আইন-শৃঙ্খলা কমিটির সভা || মাদক ও চোরাচালান রোধে কঠোর নির্দেশনা
- সিলেট প্রেসক্লাব, জেলা প্রেসক্লাব, অনলাইন প্রেসক্লাব ও ইমজা নেতৃবৃন্দের সাথে সিউকে’র মতবিনিময় সভা
- ইউপি নির্বাচনে জমিয়ত: ৮নং ঝিংগাবাড়ীতে চেয়ারম্যানসহ ৯ ওয়ার্ডে প্রার্থী ঘোষণা আসছে
- আল আকসা সমাজ কল্যাণ যুব সংঘ ভাটিরফৌদ কর্তৃক ফ্রি সুন্নতে খৎনা ক্যাম্প অনুষ্ঠিত…
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
এই বিভাগের আরো খবর