সর্বশেষ

» স্যাংশনের তোয়াক্কা করে না শেখ হাসিনা : ওবায়দুল কাদের

প্রকাশিত: ০৪. জানুয়ারি. ২০২৪ | বৃহস্পতিবার

চেম্বার ডেস্ক: শেখ হাসিনা কোনো স্যাংশনের তোয়াক্কা করে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
ওবায়দুল কাদের বলেন, বিএনপিকে চিরতরে লালকার্ড দেখাতে হবে। তারা এখন আটলান্টিকের পাড় থেকে স্যাংশন আসার অপেক্ষায় আছে। কিন্তু শেখ হাসিনা কোনো স্যাংশনের তোয়াক্কা করে না।
ছাত্রলীগের ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার (৪ জানুয়ারি) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে অনুষ্ঠিত সমাবেশ তিনি এসব কথা বলেন।
বিএনপির সমালোচনা করে তিনি বলেন, টেমস নদীর ওপার থেকে নির্দেশ দিয়েছে বোমা মেরে আতঙ্ক সৃষ্টি করবে। বিএনপি হচ্ছে ভুয়া। ওদের আন্দোলন ভুয়া। এক দফা ভুয়া, ৩২ দল ভুয়া। এখন কি করে? হরতাল, অবরোধ দিচ্ছে। অবরোধ ভুয়া। কিছুই মানে না পাবলিক।
ছাত্র রাজনীতিকে সাধারণ ছাত্রদের জন্য আকর্ষণীয় করার পরামর্শ দিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, স্মার্ট মানে ভাষণ দেয়া নয়। মানুষের মনের ভাষা বুঝতে হবে। এই দেশ ভাল লোকদের হাতে থাকলে উন্নয়ন হবে। আর ভাল লোক না এলে রাজনীতি মূল্যহীন। তাই রাজনীতিতে মেধাবীদের আসতে হবে।

           

সর্বশেষ

আর্কাইভ

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31