- শিক্ষার মানোন্নয়নে নতুন উদ্যোগ, কানাইঘাট পৌরসভায় প্রথম মেধাবৃত্তি পরীক্ষা
- কানাইঘাট উপজেলা ও পৌর জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম এর কমিটি গঠন
- কানাইঘাটে ঈদগাহ খাল পুণ: খনন কার্যক্রমের উদ্বোধন করলেন ইউএনও
- কানাইঘাট উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম হারুন গ্রেফতার
- কানাইঘাটে পুলিশের বিশেষ অভিযানে এক বছরের সাজাপ্রাপ্ত দুই মামলার আসামি গ্রেফতার
- কানাইঘাটে পুলিশের অভিযানে ৯০ বোতল ভারতীয় অফিসার্স চয়েজ মদ উদ্ধার
- কানাইঘাটে দুঃস্থ হিন্দু মহিলাদের মধ্যে প্রধানমন্ত্রীর উপহারের শাড়ী বিতরণ
- কানাইঘাটে নানা কর্মসূচীর মধ্য দিয়ে জাতীয় সমবায় দিবস উদযাপিত
- কানাইঘাটে প্রশাসনের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
- কানাইঘাটের লোভাছড়া পাথর কোয়ারিতে টাস্কফোর্সের অভিযান, ১০টি নৌকা বিকল
» কানাইঘাটে ফুটবল খেলা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে অর্ধশতাধিক আহত
প্রকাশিত: ৩০. সেপ্টেম্বর. ২০১৪ | মঙ্গলবার
কানাইঘাট প্রতিনিধি: সিলেটের কানাইঘাটে ফুটবল খেলাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে অন্তত অর্ধশতাধিক লোক আহত হয়েছেন। এ ঘটনায় উত্তেজিত জনতা বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করেন। সোমবার সন্ধ্যার দিকে উপজেলার বীরদল লক্ষ্মীপুর মাঠে এ ঘটনা ঘটে।
সংঘর্ষের পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। খেলাকে কেন্দ্র করে হামলায় আহত বেশ কয়েকজনকে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, কানাইঘাট সদর ইউনিয়নের বীরদল বর্ণালী সমাজ কল্যাণ সংঘের উদ্যোগে সোমবার বিকেল সাড়ে ৪টায় বীরদল লক্ষ্মীপুর মাঠে আয়োজিত আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের সেমি ফাইনালে মুমিন এন্টারপ্রাইজ ঝিঙ্গাবাড়ি বনাম দক্ষিণ বানীগ্রাম ইউনিয়ন বড়দেশ ফুটবল দলের খেলা শুরু হয়। খেলার দ্বিতীয়ার্ধের ১০ মিনিটের মাথায় বড়দেশ ফুটবল দলের একজন খেলোয়াড় প্যানাল্টি বক্সের ভেতরে প্রতিপক্ষ দলের খেলোয়াড়কে অবৈধভাবে বাধা দিলে রেফারি ফ্রি কিকের নির্দেশ দেন। এ নিয়ে বড়দেশ দলের সমর্থকরা মাঠের বাইরে চিৎকার ও গালাগাল শুরু করেন।
খেলার নির্ধারিত সময় শেষ হওয়ার পর রেফারি শেষ বাঁশি বাজালে কিছু সংখ্যক সমর্থক রেফারির ওপর চড়াও হন এবং মাঠের বেশ কিছু চেয়ার ভাঙচুর করেন। একপর্যায়ে মাঠের বাইরে খেলা পরিচালনা কমিটির লোকজনের সঙ্গে বড়দেশ ফুটবল দলের সমর্থকদের হাতাহাতির ও ইট-পাটকেল নিক্ষেপ এবং ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ নিয়ে সন্ধ্যার দিকে মাঠের বাইরে রাস্তা-ঘাটে সংঘর্ষ ছড়িয়ে পড়ে।
বড়দেশ ফুটবল দলের সমর্থকরা জানিয়েছেন, তাদের অন্তত ৬০/৭০ জন দর্শক খেলা পরিচালনা কমিটির লোকজনের হাতে আহত হয়েছেন। তাদের গাড়ি রাস্তার বিভিন্ন জায়গায় আটকে যাত্রীদের বেধড়ক মারধর ও একাধিক সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুর করা হয়েছে। একপর্যায়ে কানাইঘাট থানা পুলিশ বীরদল এলাকায় গিয়ে পরিস্থিতি শান্ত করেন।
এ ব্যাপারে কানাইঘাট থানা পুলিশের ওসি (তদন্ত) আনোয়ার জাহিদ জানান, ফুটবল খেলাকে কেন্দ্র করে সৃষ্ট অপ্রীতিকর ঘটনাটি পুলিশ নিয়ন্ত্রণে এনেছে।
খেলা পরিচালনা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক জুনেদ হাসান জিবান জানান, সেমি ফাইনাল খেলায় একতরফা অন্যায় ও হামলা করেছে বড়দেশ ফুটবল দলের সমর্থকরা। তারা মাঠের চেয়ার ভাঙচুর ও অনেককে মারধর করেছে। বড়দেশ ফুটবল দলের সমর্থকদের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনা অস্বীকার করেন তিনি।
সর্বশেষ খবর
- শিক্ষার মানোন্নয়নে নতুন উদ্যোগ, কানাইঘাট পৌরসভায় প্রথম মেধাবৃত্তি পরীক্ষা
- কানাইঘাট উপজেলা ও পৌর জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম এর কমিটি গঠন
- কানাইঘাটে ঈদগাহ খাল পুণ: খনন কার্যক্রমের উদ্বোধন করলেন ইউএনও
- কানাইঘাট উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম হারুন গ্রেফতার
- কানাইঘাটে পুলিশের বিশেষ অভিযানে এক বছরের সাজাপ্রাপ্ত দুই মামলার আসামি গ্রেফতার
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
এই বিভাগের আরো খবর
- আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্টকে সামনে রেখে কানাইঘাট ক্রীড়া সংস্থার প্রস্তুতি সভা
- জমকালো আয়োজনে তপোবনে ১ম দ্বৈত ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
- অ্যাডভোকেট ছাইদুর রহমান জীবেব মিনি নাইট ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্ভোধন
- কানাইঘাটে ৮ নং ঝিংগাবাড়ী ইউনিয়ন ফুটবল প্রিমিয়ার লীগের উদ্বোধন
- হবিগঞ্জে সংবর্ধিত হলেন জাতীয় দলের সাবেক তারকা পেসার কোচ নাজমুল হোসেন

