- কানাইঘাটে ৭০বোতল ভারতীয় অফিসার চয়েস মদ আটক
- কানাইঘাটে জ্বালানী তেলের বাজার মনিটরিং করতে মাঠে প্রশাসন! এক ব্যবসায়ীকে জরিমানা
- বন্যা-দুর্যোগে পাশে থাকা আলহাজ্ব মুহিত মিয়া এখন নির্বাচনী আলোচনায়
- কানাইঘাটের সুরমা সমাজ কল্যাণ পরিষদের কাউন্সিল সম্পন্ন,নেতৃত্বে হাফিজ আসআদ-হাফিজ রশিদ
- কানাইঘাটে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ বসত বাড়িসহ বিভিন্ন প্রতিষ্টান পরিদর্শনে আবুল হাসান এমপি
- জিরো বাংলাদেশ এর কেন্দ্রীয় কমিটি ঘোষণা
- অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে: কানাইঘাটে মাও:হাবিবুর রহমান
- ঝিংগাবাড়ী ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মাওলানা আব্দুর রহমানের ঈদ শুভেচ্ছা
- কানাইঘাটের সম্ভাব্য ভাইস চেয়ারম্যান প্রার্থী শহিদুল্লাহ সিদ্দিকীর ঈদ শুভেচ্ছা
- কানাইঘাট ওয়েলফেয়ার ট্রাস্ট, ইউকের সাবেক সাধারণ সম্পাদক শামীম আহমদের ঈদ শুভেচ্ছা
» বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব গ্রেপ্তার
প্রকাশিত: ২১. নভেম্বর. ২০২৩ | মঙ্গলবার
চেম্বার ডেস্ক: বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মো. হাবিবুর রহমান হাবিবকে (৬৯) গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। হাইকোর্টের বিচারপতিকে কটূক্তি ও আদালত অবমাননার মামলায় উচ্চ আদালতের নির্দেশ সত্ত্বেও হাজির না হওয়ায় রাজধানীর পল্লবী থানার মিরপুর ডিওএইচএস এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব-২ এর সদস্যারা।
এর আগে উচ্চ আদালতের এক বিচারপতিকে নিয়ে ‘অবমাননাকর বক্তব্যের’ কারণে তলব করলে হাইকোর্টে হাজির না হওয়ায় বিএনপির চেয়ারপারসনের এই উপদেষ্টাকে ফের আদালতে হাজিরের নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। গত ৮ নভেম্বর এ আদেশ দেওয়া হয়।
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ডাদেশ দেন ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর তৎকালীন বিচারক মো. আখতারুজ্জামান। পরবর্তীতে ২০১৯ সালে মো. আখতারুজ্জামান হাইকোর্টের বিচারপতি হিসেবে নিয়োগ পান। এই বিচারপতিকে নিয়ে পাবনা জেলা বিএনপির সভাপতি হাবিবুর রহমানের দেওয়া বক্তব্য ইউটিউবে ছড়িয়ে পড়লে গত ১৫ অক্টোবর হাইকোর্ট স্বতঃপ্রণোদিত হয়ে হাবিবুর রহমানের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেন।
পরে গত ৬ নভেম্বর বক্তব্যের ব্যাখ্যা দিতে তাকে আদালতে হাজির হতে নির্দেশ দেওয়া হয়। তবে হাইকোর্টে হাজির না হলে বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক-আল-জলিলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী মাঈনুল হাসানকে দুই দিনের মধ্যে কথা বলে হাবিবের অবস্থান জানাতে নির্দেশ দেন এবং এ বিষয়ে পরবর্তী আদেশের জন্য ৮ নভেম্বর দিন ধার্য করেন।
তবে ওইদিন রাষ্ট্রপক্ষের আইনজীবী আদালতকে জানান, তিনি আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে কথা বলেছেন। তারা জানিয়েছেন, হাবিবুর রহমান হাবিবের স্থায়ী এবং বর্তমান ঠিকানায় তাকে খুঁজে পাওয়া যায়নি। আর তার পরিবারের সদস্যরা বলেছেন, হাবিবুর রহমান কোথায় আছে- তা তারা জানেন না। পরে ৮ নভেম্বর হাবিবকে অবিলম্বে আদালত হাজির করতে হাইকোর্ট পুলিশের আইজিকে নির্দেশ দেন আদালত।
সর্বশেষ খবর
- কানাইঘাটে ৭০বোতল ভারতীয় অফিসার চয়েস মদ আটক
- কানাইঘাটে জ্বালানী তেলের বাজার মনিটরিং করতে মাঠে প্রশাসন! এক ব্যবসায়ীকে জরিমানা
- বন্যা-দুর্যোগে পাশে থাকা আলহাজ্ব মুহিত মিয়া এখন নির্বাচনী আলোচনায়
- কানাইঘাটের সুরমা সমাজ কল্যাণ পরিষদের কাউন্সিল সম্পন্ন,নেতৃত্বে হাফিজ আসআদ-হাফিজ রশিদ
- কানাইঘাটে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ বসত বাড়িসহ বিভিন্ন প্রতিষ্টান পরিদর্শনে আবুল হাসান এমপি
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
এই বিভাগের আরো খবর
- অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে: কানাইঘাটে মাও:হাবিবুর রহমান
- রমজানের চেতনায় মানবিক সমাজ গঠনে বিএনপি কাজ করছে: মিফতাহ্ সিদ্দিকী
- জকিগঞ্জ-কানাইঘাটবাসীসহ মুসলিম উম্মাহকে ভিপি মাহবুবুল হক চৌধুরীর ঈদ শুভেচ্ছা
- ঈদ উল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন প্রকৌশলী রনি সরোয়ার চৌধুরী
- বালাগঞ্জ-ওসমানীনগর কল্যাণ সমিতি সম্প্রীতির মেলবন্ধন : আব্দুল কাইয়ূম চৌধুরী

