- কানাইঘাটে সন্ত্রাস বিরোধী আইনে নিষিদ্ধ ছাত্র সংগঠনের সদস্য আব্দুল মৌলা গ্রেফতার
- কানাইঘাটে মিয়াগুল দূরন্ত সমাজ কল্যাণ সংস্থার মেধা ভিত্তিক বৃত্তি পরীক্ষা সম্পন্ন
- কানাইঘাট সীমান্তে পিকআপের ধাক্কায় দিলদার নিহতের ঘটনায় থানায় হত্যা মামলা
- কানাইঘাট রামিজা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক হারুন রশিদকে বিদায় সংবর্ধনা
- কানাইঘাটে জাতীয় যুব দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
- আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্টকে সামনে রেখে কানাইঘাট ক্রীড়া সংস্থার প্রস্তুতি সভা
- কানাইঘাটের সোনারতনপুঞ্জি সীমান্তে পিকআপের চাকায় পিষ্ট হয়ে কিশোরের মর্মান্তিক মৃত্যু
- কানাইঘাটে আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের ভয়াবহ সংঘর্ষ! অর্ধশতাধিক আহত
- ছাত্র জমিয়ত বাংলাদেশ সিলেট জেলা উত্তরের দায়িত্বশীল প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
- কানাইঘাটে নজরুল বর্ষ অনুষ্ঠানে ১২৩ জন বিজয়ী শিক্ষার্থী পেলেন সম্মাননা স্বারক ও সনদপত্র
» কানাইঘাট প্রেসক্লাবের আয়োজনে যুক্তরাজ্য প্রবাসী রশিদ আহমদের ঈদ উপহার সামগ্রী বিতরণ
প্রকাশিত: ১৫. এপ্রিল. ২০২৩ | শনিবার
কানাইঘাট প্রতিনিধি : উপমহাদেশের প্রখ্যাত আলেমেদ্বীন আল্লামা মুশাহিদ বায়মপুরীর সুযোগ্য সন্তান যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা কানাইঘাট উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সিলেট-৫ আসনের আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী মোঃ রশিদ আহমদের পক্ষ থেকে এলাকার অসহায় শ্রমজীবি দরিদ্র মানুষের মধ্যে ঈদ-উপহার, খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে।
গতকাল শনিবার বিকেল ৪টায় ঐতিহ্যবাহী কানাইঘাট প্রেসক্লাবের আয়োজনে যুক্তরাজ্য কানাইঘাট ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশন ইউকের সাধারণ সম্পাদক বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত সাবেক ছাত্রনেতা রশিদ আহমদের প্রদত্ত মাহে রমজান উপলক্ষে অর্ধশতাধিক অসহায় পরিবারের মধ্যে বিভিন্ন প্রকার ঈদ-উপহার সামগ্রী বিতরণ করা হয়।
ক্লাব সভাপতি রোটারিয়ান শাহজাহান সেলিম বুলবুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নিজাম উদ্দিনের পরিচালনায় খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সিলেট প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি সাংবাদিক এম.এ হান্নান। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক কানাইঘাট বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল হেকিম শামীম, কানাইঘাট প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মিজানুর রহমান সোহেল, বক্তব্য রাখেন পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি রোমান আহমদ নোমান, জেলা কৃষকলীগের সদস্য নজরুল ইসলাম বেলাল।
উপস্থিত ছিলেন, ক্লাবের সহ সভাপতি আব্দুন নুর, সহ সাধারণ সম্পাদক মাহবুবুর রশিদ, দপ্তর সম্পাদক মুমিন রশিদ, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহিন আহমদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আমিনুল ইসলাম, তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক তাওহিদুল ইসলাম, কার্যনির্বাহী কমিটির সদস্য আলা উদ্দিন, সুজন চন্দ অনুপ, সদস্য মাহফুজ সিদ্দিকী, হাফিজ আহমদ সুজন, জয়নাল আজাদ, সহযোগী সদস্য মুফিজুর রহমান নাহিদ, দৈনিক মানবজমিনের কানাইঘাট সংবাদদাতা মুফিজুর রহমান তালুকদার প্রমুখ।
খাদ্য সামগ্রী বিতরণকালে প্রেসক্লাব নেতৃবৃন্দ বলেন, উপমহাদেশের প্রখ্যাত আলেমেদ্বীন আল্লামা মুশাহিদ বায়মপুরীর সুযোগ্য সন্তান উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা মোঃ রশিদ আহমদ প্রবাসে থেকেও কানাইঘাটের আর্ত-সামাজিক উন্নয়নে নীরবে-নিবৃত্তে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন। যুক্তরাজ্যে অবস্থানরত কানাইঘাটবাসীর সংগঠন ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশন ইউকের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালনের মাধ্যমে বিগত করুনা ও বন্যার সময় এলাকার শত শত পরিবারকে তার মাধ্যমে সহায়তা প্রদান করা হয়েছে। পবিত্র ঈদ-উল-ফিতরকে সামনে রেখে উপজেলার ৭শতাধিক পরিবারের মধ্যে তার দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সামাজিক সংগঠনের মাধ্যমে রশিদ আহমদ ঈদ-উপহার, খাদ্য সামগ্রী বিতরণ করে দৃষ্টান্ত স্থাপন করেছেন এজন্য প্রেসক্লাব নেতৃবৃন্দ তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সেই সাথে ভবিষ্যতেও মানুষের পাশে থেকে সব-সময় সহযোগিতার হাত প্রসারিত করবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন।
প্রসজ্ঞত যে, সাবেক ছাত্রনেতা রশিদ আহমদ সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসন থেকে আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী হিসেবে এলাকায় ইতিমধ্যে নানাভাবে প্রচার-প্রচারনা চালাচ্ছেন।
সর্বশেষ খবর
- কানাইঘাটে সন্ত্রাস বিরোধী আইনে নিষিদ্ধ ছাত্র সংগঠনের সদস্য আব্দুল মৌলা গ্রেফতার
- কানাইঘাটে মিয়াগুল দূরন্ত সমাজ কল্যাণ সংস্থার মেধা ভিত্তিক বৃত্তি পরীক্ষা সম্পন্ন
- কানাইঘাট সীমান্তে পিকআপের ধাক্কায় দিলদার নিহতের ঘটনায় থানায় হত্যা মামলা
- কানাইঘাট রামিজা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক হারুন রশিদকে বিদায় সংবর্ধনা
- কানাইঘাটে জাতীয় যুব দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
এই বিভাগের আরো খবর