- সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময়
- কানাইঘাট পুলিশের চোরাচালান ও মাদক বিরোধী অভিযান জোরদার! ৮ মাসে ৪৭ টি মামলা-গ্রেফতার ৫২
- আবারো লোভার জব্দকৃত পাথর চুরি করে নিয়ে যাওয়া হচ্ছে আটগ্রামে
- রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সুধীজনদের সাথে কানাইঘাটের নবাগত ইউএনও’র মতবিনিময়
- কানাইঘাটে প্রশাসনের উদ্যোগে গণঅভ্যুত্থান দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত
- সিলেট অনলাইন প্রেসক্লাবের পুরস্কার বিতরণ ও নতুন সদস্যদের পরিচিতি সভা অনুষ্ঠিত
- লোভাছড়ার জব্দকৃত পাথর চুরির হিড়িক! বেপরোয়া জকিগঞ্জের আটগ্রামের অবৈধ ক্রাশার জোন চক্র
- লন্ডনে সিলেট শাহজালাল হাউজিং এস্টেটস (উপশহর) প্রবাসী অ্যাসোসিয়েশনের সভা অনুষ্ঠিত
- কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত কানাইঘাটের প্রবাসী পাঁচ পরিবারকে খেলাফত মজলিসের নগদ সহায়তা
- বিএনপি সকল ধর্মের মানুষের সমান অধিকার ও ধর্মীয় মুল্যবোধে বিশ্বাসী: আবুল কাহের চৌ: শামিম
» দক্ষিণ সুরমা তুরুকখলা হাড়িয়ারচর জামে মসজিদের ওয়াজ মাহফিল সম্পন্ন
প্রকাশিত: ১১. ফেব্রুয়ারি. ২০২৩ | শনিবার
চেম্বার ডেস্ক:: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার দাউদপুর ইউনিয়নের তুরুকখলা হাড়িয়ারচর জামে মসজিদের উদ্যোগে ও এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় আল্লামা ফুলতলী ছাহেব ক্বিবলা (রহ:) ও আল্লামা হরমুজ উল্লাহ শায়দা (রহ:) এবং এলাকার মুর্দেগাণের ঈসালে সওয়াব উপলক্ষে ৪র্থ বার্ষিক ওয়াজ মাহফিল সম্পন্ন হয়েছে।
গত ৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার মসজিদ সংলগ্ন মাঠে দুপুরে শুরু হয়ে মধ্যরাতে মোনাজাতের মাধ্যমে শেষ হয়। মাহফিলে প্রধান অতিথির বয়ান পেশ করেন মাওলানা হাফিজ ফখরুদ্দীন চৌধুরী ছাহেব জাদায়ে ফুলতলী।
তুরুকখলা হাড়িয়ারচর জামে মসজিদ পরিচালনা কমিটির মোতাওয়াল্লী আলহাজ্ব আব্দুল মছব্বির ও সাবেক মেম্বার হাছির আলীর পৃথক পৃথক সভাপতিত্বে মাহফিলে প্রধান বক্তার বক্তব্য রাখেন একুশে টিভি ও মোহনা টিভি’র ইসলামি ভাষ্যকার মাওলানা মুফতি বেলাল আহমদ। বিশেষ অতিথির বয়ান পেশ করেন দাউদিয়া গৌছ উদ্দিন আলিম মাদরাসা আরবি প্রভাষক মাওলানা জয়নুল আবেদীন, সিলাম জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মাহবুবুর রহমান ভাদেশ্বরী, আল্লামা শায়দা (রহ:) হাফিজিয়া মাদরাসা ও এতিমখানার প্রধান শিক্ষক মাওলানা হাফিজ আছকর আলী।
তুরুকখলা হাড়িয়ারচর জামে মসজিদের ইমাম হাফিজ ফরহাদ আহমদ, হাফিজ ফজলে রাব্বী ও সামছুল ইসলাম শাকির যৌথ পরিচালনায় মাহফিলে আমন্ত্রিত উলামায়ে কেরামদের মধ্যে বয়ান পেশ করেন দাউদিয়া গৌছ উদ্দিন আলিম মাদারাসার প্রভাষক মাওলানা ইমাদ উদ্দিন, মানিককোনা দারুল ক্বেরাত সুন্নিয়া দাখিল মাদরাসার শিক্ষক মাওলানা জুবায়ের আহমদ, উপমহাদেশের প্রখ্যাত হাদীস বিশারদ আল্লামা হরমুজ উল্লাহ শায়দা (রঃ)’র সুযোগ্য নাতী মাওলানা ফয়েজ আহমদ তুরুকখলী, দারুল আকরাম ইবতেদায়ী মাদরাসার প্রধান শিক্ষক মাওলানা হাফিজ মুফতি সুলাইমান আহমদ, মাওলানা শহিদুল হক হোসেনপুরী প্রমুখ। এছাড়াও স্থানীয় ওলামায়ে কেরাম ওয়াজ পেশ করেন।
মাহফিলে উপস্থিত ছিলেন তুরুকখলা হাড়িয়ারচর জামে মসজিদ পরিচালনা কমিটির সেক্রেটারি খায়রুল ইসলাম সেলিম, দক্ষিণ সুরমা প্রেসক্লাব এর সহ সাধারণ সম্পাদক আব্দুল খালিক, মসজিদ পরিচালনা কমিটির সদস্য যথাক্রমে কামরুল ইসলাম মেম্বার, শাহজাহান মিয়া, মুহিন আহমদ এলো, সেবুল আহমদ, আহবাব হোসেন কয়েছ। এছাড়াও মুব্বিয়ান, যুব সমাজ সহ সর্বস্তরের মুসল্লিগণ উপস্থিত ছিলেন।
শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন তারেক আহমদ। নাতে রাসুল সা. পরিবেশন করে হাফিজ মিসবাহ উদ্দিন ও রাহেল আহমদ। শেষে দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া পরিচালনা করেন মাওলানা শহিদুল হক হোসেনপুরী।
সর্বশেষ খবর
- সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময়
- কানাইঘাট পুলিশের চোরাচালান ও মাদক বিরোধী অভিযান জোরদার! ৮ মাসে ৪৭ টি মামলা-গ্রেফতার ৫২
- আবারো লোভার জব্দকৃত পাথর চুরি করে নিয়ে যাওয়া হচ্ছে আটগ্রামে
- রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সুধীজনদের সাথে কানাইঘাটের নবাগত ইউএনও’র মতবিনিময়
- কানাইঘাটে প্রশাসনের উদ্যোগে গণঅভ্যুত্থান দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
এই বিভাগের আরো খবর