- জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে কানাইঘাট সমিতি, সিলেট মহানগর
- কানাইঘাটে বাঁশবাড়ী আদর্শ তরুণ সংঘ কর্তৃক দাখিল উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
- মিয়াগুল দুরন্ত সমাজকল্যান সংস্থার প্রাথমিক মেধা ভিত্তিক বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন
- কানাইঘাট দনা সীমান্তে ভারত ফেরত যুবতীকে ধর্ষনের অভিযোগে আরেকজন গ্রেফতার
- প্যারিসে জিডিএ-এর ঐতিহাসিক মেলবন্ধন: হাসপাতাল নির্মাণে আড়াই কোটি টাকার অঙ্গীকার
- বিশ্ব ফিজিওথেরাপি দিবসে জালালাবাদ থেরাপি সেন্টার ও হাসপাতালের নানা কর্মসূচি
- কানাইঘাটে ফ্রিজ কান্ড! এনসিপি নেতার মামলায় ওয়ালটন কর্মকর্তাদের জামিন
- সার্ক ইন্টারন্যাশনাল কলেজে এসএসসি/সমমান কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত
- কানাইঘাট উপজেলা ও পৌর শাখার যৌথ আয়োজনে জাসাসের বৃক্ষরোপন ও সেমিনার অনুষ্ঠিত
- উপশহরে বায়তুন নাযাত জামে মসজিদের সীরাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
» ৩০০ আসনেই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে জাপা: কাজী ফিরোজ রশীদ
প্রকাশিত: ০৯. আগস্ট. ২০২২ | মঙ্গলবার
চেম্বার ডেস্ক:: জাতীয় পার্টির কো-চেয়ারম্যান কাজী ফিরোজ রশীদ বলেছেন, যেভাবে জ্বালানি তেলের মূল্য বাড়ানো হয়েছে তা নজিরবিহীন। একবারে জ্বালানি তেলের এত মূল্যবৃদ্ধি ইতিহাসে নেই।
তিনি বলেন, যারা পেট্রোলিয়ামের হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করেছে জাতি তাদের ক্ষমা করবে না। কিছু আমলা আর ব্যবসায়ী সরকারকে ঘিরে রেখেছে, তাদের দুর্নীতির কারণেই দেশে এ অবস্থা সৃষ্টি হয়েছে। যারা পাসপোর্টে ভিসা লাগিয়ে রেখেছেন, তারা পালানোর পথ পাবে না। আমরা দুর্নীতিবাজদের আটকে বিচারের মুখোমুখি করবো। পাকিস্তান ও বিএনপি এদেশে লুটপাট করেছে, এখন লুটপাট করছে কিছু আমলা, ব্যবসায়ী ও রাজনীতিবিদ। এদেশে আর কাউকে লুটপাট করতে দেবো না। সরকার বোঝেনা দেশের মানুষ কষ্টে আছে। আমরা আর কারো ক্ষমতার সিঁড়ি হবো না। আমরা ৩০০ আসনেই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি।
মঙ্গলবার বিকালে মধ্যবাড্ডার একটি চাইনিজ রেস্টুরেন্টে বাড্ডা থানা জাতীয় পার্টির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে কাজী ফিরোজ রশীদ এসব কথা বলেন।
সম্মেলনে বিশেষ অতিথির বক্তৃতায় জাতীয় পার্টির কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার বলেন, জাতীয় পার্টি দেশের সবচেয়ে সম্ভাবনাময় রাজনৈতিক শক্তি। দেশের মানুষ এক বুক আশা নিয়ে জাতীয় পার্টির দিকে তাকিয়ে আছেন। আমরা মানুষের প্রত্যাশা পূরণ করতেই রাজনীতি করছি। আমরা পল্লীবন্ধুর নতুন বাংলাদেশ গড়তে সংগ্রাম করছি।
বিশেষ অতিথির বক্তৃতায় জাতীয় পার্টির কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা বলেছেন, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে মানুষ কষ্টে আছে। পরিবার চালাতে হিমশিম অবস্থা সাধারণ মানুষের। জ্বালানি তেলের দাম না কমালে আমরা রাজপথে আন্দোলন করে সরকারকে বাধ্য করবো। জাতীয় পার্টি গণমানুষের আস্থার স্থল।
এছাড়া আরও বক্তব্য রাখেন জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান এর বিশেষ সহকারী ও প্রেসিডিয়াম সদস্য মীর আব্দুস সবুর আসুদ, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা মহানগর উত্তর এর আহ্বায়ক শফিকুল ইসলাম সেন্টু প্রমুখ।
সর্বশেষ খবর
- জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে কানাইঘাট সমিতি, সিলেট মহানগর
- কানাইঘাটে বাঁশবাড়ী আদর্শ তরুণ সংঘ কর্তৃক দাখিল উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
- মিয়াগুল দুরন্ত সমাজকল্যান সংস্থার প্রাথমিক মেধা ভিত্তিক বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন
- কানাইঘাট দনা সীমান্তে ভারত ফেরত যুবতীকে ধর্ষনের অভিযোগে আরেকজন গ্রেফতার
- প্যারিসে জিডিএ-এর ঐতিহাসিক মেলবন্ধন: হাসপাতাল নির্মাণে আড়াই কোটি টাকার অঙ্গীকার
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
এই বিভাগের আরো খবর
- কানাইঘাট উপজেলা ও পৌর শাখার যৌথ আয়োজনে জাসাসের বৃক্ষরোপন ও সেমিনার অনুষ্ঠিত
- জেলা প্রশাসকের সাথে সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের মতবিনিময়
- কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত কানাইঘাটের প্রবাসী পাঁচ পরিবারকে খেলাফত মজলিসের নগদ সহায়তা
- বিএনপি প্রতিশ্রুতি ভঙ্গ করে ফ্যাসিবাদী শাসনের দিকে হাটঁছে : মুহাম্মদ ফখরুল ইসলাম
- অধ্যক্ষ ফরীদ উদ্দিন চৌধুরী (রহ.) ছিলেন ইসলামী শিক্ষা আন্দোলনের পথিকৃৎ : লুৎফুর রহমান হুমায়দী

