- রাজা গিরিশচন্দ্র স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন
- সিলেটে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশানের বিভাগীয় অভিনয় কর্মশালা সম্পন্ন
- বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে কানাইঘাটে আলোচনা সভা ও সম্মাননা প্রদান
- কানাইঘাটের কিশোর আহাদের খুনি সায়েমের আদালতে আত্মসমর্পন, ৫ দিনের রিমান্ড চাইবে পুলিশ
- কানাইঘাট রাজাগঞ্জে নিখোঁজের দুই দিন পর সুরমা নদীতে ভেসে উঠল যুবকের লাশ
- কানাইঘাটে চাঞ্চল্যকর জাহাঙ্গীর হত্যা মামলার ৩ আসামী কক্সবাজার থেকে গ্রেফতার
- উর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে কানাইঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে পরিদর্শন করলেন সাংসদ আবুল হাসান
- সাবেক এমপি মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী স্মরণে ফ্রান্সে স্মরণসভা ও দোয়া মাহফিল
- রাজা গিরিশচন্দ্র স্কুল অ্যান্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন মিফতাহ্ সিদ্দিকী
- বুরহান উদ্দিন বাজার সিএনজি স্ট্যান্ডের নির্বাচনে বিজয়ী-দের শ্রমিক কল্যাণ ফেডারেশনের অভিনন্দন
» এরশাদের কবর জিয়ারত করে বিদিশার রাজনীতিতে নামার ঘোষণা
প্রকাশিত: ০৭. সেপ্টেম্বর. ২০২০ | সোমবার
রাজনীতি চেম্বার:: প্রয়াত জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি এইচএম এরশাদের কবর জিয়ারত করে আবারও রাজনীতিতে প্রবেশের ঘোষণা দিয়েছেন তার সাবেক স্ত্রী বিদিশা।
সোমবার দুপুরে রংপুরে ‘পল্লী নিবাস’ নামে এরশাদের বাসভবনে এরশাদের কবর জিয়ারতের পর তিনি এ ঘোষণা দেন। এ সময় বিদিশার সঙ্গে পুত্র এরিক ছিল।
বিদিশা উপস্থিত সাংবাদিকদের বলেন, এরিক এরশাদের একমাত্র উত্তরাধিকারী। এরশাদের সম্পত্তি গ্রাসের জন্য একটি গ্রুপ উঠেপড়ে লেগেছে জানিয়ে তিনি বলেন, ‘আমার স্বামী এরশাদকে দিয়ে অনেকেই মন্ত্রী-এমপি হয়েছেন। কিন্তু পরবর্তীতে তারা কেউই তার খোঁজ রাখেননি। যারা খোঁজ রেখেছেন, তাদের দল থেকে বহিষ্কার করা হয়েছে। এরশাদের মৃত্যুর পর মাটি দিতে আমাকে এবং আমার পুত্রকে বাঁধা দেওয়া হয়েছে। এমনকি কবর জিয়ারত করতেও আসতে দেওয়া হয়নি।’
এসময় এরিক বলেন, ‘আমার মা রাজনীতি করুক, এটা আমি চাই। আমারা বাবা রংপুরের মাটিতে শুয়ে আছে। তার জন্য এবং আমার জন্য আপনারা দোয়া করবেন।’
এরিক আরও বলেন, ‘প্রতিনিয়ত আমাকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে। হুমকির কারণে আমি ও আমার মা সব সময় আতঙ্কে থাকি।’ এদিকে হঠাৎ করে রংপুরে এরিক এরশাদকে সঙ্গে নিয়ে বিদিশার আগমনে জাতীয় পার্টিও তৃণমূল নেতা-কর্মী ও সাধারণ মানুষের মাঝে কৌতুহল সৃষ্টি হয়েছে।
সকালে ঢাকা থেকে বিমানযোগে সৈয়দপুর বিমানবন্দর থেকে একটি কারে চড়ে সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদের বাড়ি ‘পল্লী নিবাস’ এ আসেন তারা। পল্লী নিবাসে প্রবেশ করেই নিচ তলায় থাকা বাবা এরশাদের ছবিতে চুমু দিয়ে কাঁদেও এরিক। কান্নারত এরকিকে বিদিশা সান্ত্বনা দেন। পরে ছেলে এরিককে সঙ্গে নিয়ে এরশাদের নবনির্মিত ‘পল্লী নিবাস’ ভবনের ওপরে যান।
এসময় তাদের সঙ্গে ছিলেন এরশাদ কল্যাণ ট্রাস্টের পরিচালনা মন্ডলীর সদস্য এরিক এরশাদের লিগ্যাল অ্যাডভাইজার অ্যাডভোকেট কাজি রুবায়েত হাসান, বিএনএ-এর চেয়াররম্যান সেকেন্দার আলী মনি, ট্রাস্টের প্রেস সচিব ও বিদিশার একান্ত সহকারী সচিব সায়েম সাকলায়েন রাজিব প্রমুখ।
এদিকে রংপুরে বিদিশার হঠাৎ আগমন প্রসঙ্গে জাতীয় পার্টির কোন নেতাই মন্তব্য করতে রাজি হননি।
সর্বশেষ খবর
- রাজা গিরিশচন্দ্র স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন
- সিলেটে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশানের বিভাগীয় অভিনয় কর্মশালা সম্পন্ন
- বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে কানাইঘাটে আলোচনা সভা ও সম্মাননা প্রদান
- কানাইঘাটের কিশোর আহাদের খুনি সায়েমের আদালতে আত্মসমর্পন, ৫ দিনের রিমান্ড চাইবে পুলিশ
- কানাইঘাট রাজাগঞ্জে নিখোঁজের দুই দিন পর সুরমা নদীতে ভেসে উঠল যুবকের লাশ
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
এই বিভাগের আরো খবর
- বিএনপি প্রতিশ্রুতি ভঙ্গ করে ফ্যাসিবাদী শাসনের দিকে হাটঁছে : মুহাম্মদ ফখরুল ইসলাম
- অধ্যক্ষ ফরীদ উদ্দিন চৌধুরী (রহ.) ছিলেন ইসলামী শিক্ষা আন্দোলনের পথিকৃৎ : লুৎফুর রহমান হুমায়দী
- ঝিংগাবাড়ী ইউনিয়নসহ দেশবাসীকে জামায়াত নেতা মাওলানা মুখতার আহমদের ঈদ শুভেচ্ছা
- বিগত নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে গণরায় পাল্টে দেওয়া হয়েছে: সিলেটে এ.টি.এম আজহার এমপি
- এনসিপির কানাইঘাট উপজেলা চেয়ারম্যান প্রার্থী বুরহানুদ্দীন ইউসুফ

