সর্বশেষ

» শপথ নিলেন সংসদ সদস্য শেরীফা কাদের

প্রকাশিত: ০১. নভেম্বর. ২০২১ | সোমবার

চেম্বার ডেস্ক:: শপথ নিয়েছেন একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের উপনির্বাচনে নির্বাচিত সংসদ সদস্য শেরীফা কাদের। জাতীয় পার্টির কোটায় সংরক্ষিত আসনের এই এমপিকে সোমবার (১ নভেম্বর) বিকালে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী শপথ বাক্য পাঠ করান।

 

জাতীয় সংসদের শপথ কক্ষে অনুষ্ঠিত এই শপথ অনুষ্ঠান সংসদ সচিবালয়ের সচিব কে এম আব্দুস সালাম সঞ্চালনা করেন।
শপথ অনুষ্ঠানে চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, হুইপ ইকবালুর রহিম, আহসান আদেলুর রহমান ও নাজমা আক্তার উপস্থিত ছিলেন। শপথ গ্রহণ শেষে শেরীফা কাদের রীতি অনুযায়ী শপথ বইয়ে সই করেন।

           

সর্বশেষ

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930