সর্বশেষ

» গোলাপগঞ্জে বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ জন,অাহত কয়েকজন

প্রকাশিত: ২৯. আগস্ট. ২০২০ | শনিবার

চেম্বার ডেস্ক:: সিলেটের গোলাপগঞ্জে বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। শনিবার (২৯ আগস্ট) সকালে সিলেট-জকিগঞ্জ সড়কের চৌঘরী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

পুলিশ জানায়, গোলাপগঞ্জ উপজেলার চৌঘরি এলাকায় সিলেট-জকিগঞ্জ সড়কে যাত্রীবাহী বাসের সাথে সিএনজি অটোরিকশার সংঘর্ষ হয়। এতে সিএনজি অটোরিকশার ৩ যাত্রী নিহত হন ও গুরুতর আহত ২ জনজনকে হাসপাতালে পাঠানো হয়েছে। সিলেট থেকে ছেড়ে আসা বাস জকিগঞ্জের দিকে যাচ্ছিল, এসময় রাণাপিং থেকে ছেড়ে আসা সিএনজি অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

গোলাপগঞ্জ থানার ওসি মো. হারুনুর রশিদ চৌধুরী দুর্ঘটনার সত্যতা  নিশ্চিত করেছেন। তিনি বলেন, এছাড়া মরদেহগুলো ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।

           

সর্বশেষ

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930