- সরকারি কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান: কানাইঘাটে জেলা প্রশাসক
- প্রভাতী সমাজ কল্যাণ যুব সংঘের উদ্যোগে কানাইঘাটে হাজারো রোগীর চক্ষুসেবা
- শিক্ষার মানোন্নয়নে নতুন উদ্যোগ, কানাইঘাট পৌরসভায় প্রথম মেধাবৃত্তি পরীক্ষা
- কানাইঘাট উপজেলা ও পৌর জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম এর কমিটি গঠন
- কানাইঘাটে ঈদগাহ খাল পুণ: খনন কার্যক্রমের উদ্বোধন করলেন ইউএনও
- কানাইঘাট উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম হারুন গ্রেফতার
- কানাইঘাটে পুলিশের বিশেষ অভিযানে এক বছরের সাজাপ্রাপ্ত দুই মামলার আসামি গ্রেফতার
- কানাইঘাটে পুলিশের অভিযানে ৯০ বোতল ভারতীয় অফিসার্স চয়েজ মদ উদ্ধার
- কানাইঘাটে দুঃস্থ হিন্দু মহিলাদের মধ্যে প্রধানমন্ত্রীর উপহারের শাড়ী বিতরণ
- কানাইঘাটে নানা কর্মসূচীর মধ্য দিয়ে জাতীয় সমবায় দিবস উদযাপিত
» বিএনপির পৃষ্ঠপোষকতায় সারাদেশে তাণ্ডব : ওবায়দুল কাদের
প্রকাশিত: ১৮. অক্টোবর. ২০২১ | সোমবার
চেম্বার ডেস্ক:: বিএনপির পৃষ্ঠপোষকতায় সাম্প্রদায়িক গোষ্ঠী সারা দেশে তাণ্ডব করেছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
শেখ রাসেলের ৫৮তম জন্মদিন উপলক্ষে আজ সোমবার সকালে রাজধানীর বনানী কবরস্থানে তার কবরে পুস্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন সেতুমন্ত্রী।
এর আগে ওবায়দুল কাদেরের নেতৃত্বে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা শেখ রাসেলের কবলে পুষ্পস্তবক অর্পণ করেন। পঁচাত্তরের ১৫ আগস্টে নিহত শহীদদের কবরেও এ সময় শ্রদ্ধা জানানো হয়।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ওবায়দুল কাদের বলেন, যে সাম্প্রদায়িক গোষ্ঠীর হাতে শিশু রাসেল নিহত হয়েছিল, তাদের ধারাবাহিকভাবে পৃষ্ঠপোষকতা করে আসছে বিএনপি।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, পরিকল্পিতভাবে এ সাম্প্রদায়িক গোষ্ঠী বিএনপির পৃষ্ঠপোষকতায় সারা বাংলাদেশে তাণ্ডব করেছে। গতকাল রাতে রংপুরে পীরগঞ্জের একটা জেলেপাড়ায় আগুন দিয়েছে। মন্দিরে হামলা করেছে। সেখানে গবাদিপশুর পর্যন্ত প্রাণহানি হয়েছে। এরকম নৃশংসতম হত্যাযজ্ঞ তারা আজ চালিয়ে যাচ্ছে।
বর্তমান সরকারের গত ১২ বছরের শাসনামলে পূজা উদ্যাপনে কোনো সমস্যা হয়নি দাবি করে ওবায়দুল কাদের বলেন, এবার পরিকল্পনা করে এ হামলা চালানো হয়েছে। দলের আদর্শবিরোধী কোনো বক্তব্য দিলে যেকোনো পর্যায়ের নেতাই হোক না কেন, তাকে শাস্তির মুখোমুখি হতে হবে বলেও জানান তিনি।
সেতুমন্ত্রী বলেন, বিচ্ছিন্নভাবে কেউ যদি (কিছু) বলে থাকেন, সেটা আমাদের যে বৈঠক আছে, সেখানে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। এবং দলের অভ্যন্তরে থেকে কেউ যদি দলের আদর্শবিরোধী কোনো বক্তব্য দেন, বা আচরণ করেন, তাহলে অবশ্যই তার জন্য জবাবদিহি করতে হবে।
যারা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার চেষ্টা করছে, তাদের সবাইকে আইনের আওতায় আনার কথাও বলেন ওবায়দুল কাদের।
শ্রদ্ধা নিবেদনের সময় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন-দলের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, ড. আব্দুর রাজ্জাক, শাজাহান খান, জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি, সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সবুর, সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া প্রমুখ। শ্রদ্ধা নিবেদন শেষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
সর্বশেষ খবর
- সরকারি কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান: কানাইঘাটে জেলা প্রশাসক
- প্রভাতী সমাজ কল্যাণ যুব সংঘের উদ্যোগে কানাইঘাটে হাজারো রোগীর চক্ষুসেবা
- শিক্ষার মানোন্নয়নে নতুন উদ্যোগ, কানাইঘাট পৌরসভায় প্রথম মেধাবৃত্তি পরীক্ষা
- কানাইঘাট উপজেলা ও পৌর জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম এর কমিটি গঠন
- কানাইঘাটে ঈদগাহ খাল পুণ: খনন কার্যক্রমের উদ্বোধন করলেন ইউএনও
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
এই বিভাগের আরো খবর
- কানাইঘাট উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম হারুন গ্রেফতার
- ছাত্র জমিয়ত বাংলাদেশ সিলেট জেলা উত্তরের দায়িত্বশীল প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
- ইউপি নির্বাচনে জমিয়ত: ৮নং ঝিংগাবাড়ীতে চেয়ারম্যানসহ ৯ ওয়ার্ডে প্রার্থী ঘোষণা আসছে
- কানাইঘাট উপজেলা ও পৌর শাখার যৌথ আয়োজনে জাসাসের বৃক্ষরোপন ও সেমিনার অনুষ্ঠিত
- জেলা প্রশাসকের সাথে সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের মতবিনিময়

