সর্বশেষ

» একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট সাংবাদিক ও সাহিত্যিক রাহাত খান অার নেই

প্রকাশিত: ২৮. আগস্ট. ২০২০ | শুক্রবার

চেম্বার ডেস্ক:: একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট সাংবাদিক ও সাহিত্যিক রাহাত খান মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। তিনি ডায়বেটিসসহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। আজ শুক্রবার রাহাত খানের স্ত্রী অপর্ণা খান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাহাত খান রাত সাড়ে ৮টায় তার ইস্কাটন গার্ডেনের বাসায় মারা যান। রাতে তাকে বারডেমের হিমাগারে রাখা হবে। আগামীকাল শনিবার বুদ্ধিজীবী কবরস্থানে দাফন হবে। তবে সময় এখনো ঠিক হয়নি। দাফনের আগে প্রেস ক্লাব, বাংলা একাডেমি ও শহীদ মিনারে নেওয়া হতে পারে বলেও জানান তিনি।

           

সর্বশেষ

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930