- কানাইঘাট গাছবাড়ী মডার্ণ একাডেমীতে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করলেন মুফতি আবুল হাসান এমপি
- কাতারে নিহত কানাইঘাটের ৫ জনের পরিবারে আমিরাত প্রবাসীদের ১০ লক্ষ টাকার অর্থ সহায়তা
- কানাইঘাটে আইন-শৃঙ্খলা কমিটির সভা || মাদক ও চোরাচালান রোধে কঠোর নির্দেশনা
- সিলেট প্রেসক্লাব, জেলা প্রেসক্লাব, অনলাইন প্রেসক্লাব ও ইমজা নেতৃবৃন্দের সাথে সিউকে’র মতবিনিময় সভা
- ইউপি নির্বাচনে জমিয়ত: ৮নং ঝিংগাবাড়ীতে চেয়ারম্যানসহ ৯ ওয়ার্ডে প্রার্থী ঘোষণা আসছে
- আল আকসা সমাজ কল্যাণ যুব সংঘ ভাটিরফৌদ কর্তৃক ফ্রি সুন্নতে খৎনা ক্যাম্প অনুষ্ঠিত…
- কানাইঘাটের বিশ্বজয়ী হাফেজ কামরুজ জামান কামিলকে রাজাগঞ্জে সংবর্ধনা
- জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে কানাইঘাট সমিতি, সিলেট মহানগর
- কানাইঘাটে বাঁশবাড়ী আদর্শ তরুণ সংঘ কর্তৃক দাখিল উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
- মিয়াগুল দুরন্ত সমাজকল্যান সংস্থার প্রাথমিক মেধা ভিত্তিক বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন
» বাজেট অনুষ্ঠানে মেয়র আরিফের ঘোষণায় বিব্রত সাংবাদিকরা
প্রকাশিত: ১৬. সেপ্টেম্বর. ২০২১ | বৃহস্পতিবার
চেম্বার ডেস্ক::
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) ২০২১-২২ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়েছে আজ বৃহস্পতিবার। এ জন্য নগরীর বালুচরস্থ একটি কনভেনশন সেন্টারে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
এই সংবাদ সম্মেলনের অনুষ্ঠানে মেয়র আরিফুল হক চৌধুরীর পক্ষ থেকে করানো একটি ঘোষণায় সাংবাদিকরা বিব্রতবোধ করছেন। ঘোষণাটি নিয়ে তাদের মধ্যে প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
আরিফের পক্ষ থেকে করানো ওই ঘোষণায় বলা হয়, সম্প্রতি উচ্চ আদালত সারাদেশে অনিবন্ধিত সব অনলাইন নিউজ পোর্টাল (অনলাইন সংবাদমাধ্যম) বন্ধের নির্দেশ দিয়েছেন। এ প্রেক্ষিতে সিসিকের বাজেট ঘোষণা অনুষ্ঠানে অনিবন্ধিত অনলাইন সংবাদমাধ্যম যেন কোনো ছবি না তুলে এবং কোনো লাইভ সম্প্রচার যেন না করে।
এমন ঘোষণায় সিসিকের সংবাদ সম্মেলনস্থলে উপস্থিত অনলাইন সংবাদমাধ্যমের প্রায় শতাধিক সাংবাদিকগণ মধ্যে বিব্রতবোধ করেন। তাদের মধ্যে দেখা দেয় নানা প্রশ্ন।
বেশ কয়েকজন সাংবাদিক বলেন, দেশে অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল কতোগুলো, সে বিষয়ে তথ্য মন্ত্রণালয় তো এখনও কোনো ঘোষণা দেয়নি। এরকম কোনো তালিকাও নেই। এমনকি খোদ তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, অনলাইন নিউজপোর্টাল রেজিস্ট্রেশন একটি চলমান প্রক্রিয়া। কারণ ইতোমধ্যেই রেজিস্ট্রেশনপ্রাপ্ত ছাড়া আর কোনো অনলাইন ভবিষ্যতে বের হবে না বা আজকে যে সমস্ত পত্র-পত্রিকা আছে সেগুলো ছাড়া ভবিষ্যতে আর কোনো পত্র-পত্রিকা বের হবে না, তেমন নিয়ম কোথাও নেই।
সাংবাদিকগণ বলেন, আমাদের তথ্যমন্ত্রী বলেছেন, এটি (নিবন্ধন) একটি চলমান প্রক্রিয়া এবং যাচাই-বাছাই ছাড়া সবগুলোকে একসঙ্গে বন্ধ করে দেওয়া হয়, সেটিও কতটুকুক সমীচীন, সেটিও ভাবার বিষয়। সেজন্য আমরা আদালতের নজরে আনবো।
এমন অবস্থায় সিসিক মেয়র আরিফ কেন এমন ঘোষণা করালেন, তা এক বিরাট রহস্যের বিষয় বলে মনে করছেন অনলাইন সাংবাদিকরা।
তবে খোঁজ নিয়ে জানা গেছে, সিলেটের কতিপয় সাংবাদিক মিলে মেয়র আরিফের উপর চাপ প্রয়োগ করেছেন, যাতে অনলাইন সংবাদমাধ্যম সিসিকের অনুষ্ঠান বা কর্মসূচির সংবাদ কাভার করতে না পারে। তাদের প্রবল চাপে বাধ্য হয়ে আজ ওই ঘোষণা করিয়েছেন মেয়র আরিফ।
তবে যেসব সাংবাদিক এমন চাপ প্রয়োগ করেছেন, তাদের সিংহভাগই সিলেটের প্রথম সারির অনলাইন সংবাদমাধ্যম থেকে প্রতিদিন সংবাদ কপি করে ঢাকায় নিজ নিজ পত্রিকায় পাঠান।
অনলাইন সংবাদমাধ্যমের সাংবাদিকরা বলছেন, একদিকে তারা কপি করে সংবাদ ঢাকায় পাঠিয়ে নিজেদের চাকরি বাঁচাচ্ছেন, অন্যদিকে তারাই আবার অনলাইন সংবাদমাধ্যমের বিরোধীতা করছেন!
সর্বশেষ খবর
- কানাইঘাট গাছবাড়ী মডার্ণ একাডেমীতে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করলেন মুফতি আবুল হাসান এমপি
- কাতারে নিহত কানাইঘাটের ৫ জনের পরিবারে আমিরাত প্রবাসীদের ১০ লক্ষ টাকার অর্থ সহায়তা
- কানাইঘাটে আইন-শৃঙ্খলা কমিটির সভা || মাদক ও চোরাচালান রোধে কঠোর নির্দেশনা
- সিলেট প্রেসক্লাব, জেলা প্রেসক্লাব, অনলাইন প্রেসক্লাব ও ইমজা নেতৃবৃন্দের সাথে সিউকে’র মতবিনিময় সভা
- ইউপি নির্বাচনে জমিয়ত: ৮নং ঝিংগাবাড়ীতে চেয়ারম্যানসহ ৯ ওয়ার্ডে প্রার্থী ঘোষণা আসছে
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
এই বিভাগের আরো খবর