সর্বশেষ

» সিলেট জেলা আ.লীগের সভাপতি এড. লুৎফুর রহমান আর নেই

প্রকাশিত: ০২. সেপ্টেম্বর. ২০২১ | বৃহস্পতিবার

চেম্বার ডেস্ক::সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট লুৎফুর রহমান আর আমাদের মাঝে নেই ( ইন্নানিল্লাহি….রাজিউন) ।

বৃহস্পতিবার বিকাল ৪ টার দিকে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। এ তথ্য নিশ্চিত করেছেন সিলেট জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা.সাকির আহমদ শাহিন।

এর আগে ১৫ জুলাই শারিরীক অসুস্থতা বোধ করায় সিলেট সীমান্তিক ল্যাবে শরীরের নমুনা পরিক্ষা দেন। রাতে নমুনার পরীক্ষার ফলাফলে তাঁর করোনা পজেটিভ আসে। এরপর তিনি নগরীর একটি প্রাইভেট ক্লিনিকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেন।

দুই দিন আগে হঠাৎ করে আবার অসুস্থবোধ করলে তাকে আবারও ক্লিনিকে ভর্তি করা হলে তিনি মুত্যু বরণ করেন।

           

সর্বশেষ

আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930