- কানাইঘাটে ৬টি ভারতীয় মহিষসহ চোরাকারবারী গ্রেফতার
- কানাইঘাটে ৬টি ভারতীয় মহিষসহ চোরাকারবারী গ্রেফতার
- আ’লীগের নৈরাজ্যের প্রতিবাদে কানাইঘাটে মামুন সমর্থিত বিএনপির নেতাকর্মীদের মিছিল
- সরকারি কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান: কানাইঘাটে জেলা প্রশাসক
- প্রভাতী সমাজ কল্যাণ যুব সংঘের উদ্যোগে কানাইঘাটে হাজারো রোগীর চক্ষুসেবা
- শিক্ষার মানোন্নয়নে নতুন উদ্যোগ, কানাইঘাট পৌরসভায় প্রথম মেধাবৃত্তি পরীক্ষা
- কানাইঘাট উপজেলা ও পৌর জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম এর কমিটি গঠন
- কানাইঘাটে ঈদগাহ খাল পুণ: খনন কার্যক্রমের উদ্বোধন করলেন ইউএনও
- কানাইঘাট উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম হারুন গ্রেফতার
- কানাইঘাটে পুলিশের বিশেষ অভিযানে এক বছরের সাজাপ্রাপ্ত দুই মামলার আসামি গ্রেফতার
» খালেদা জিয়াকে ছেড়ে দিলে আপনার বেহেশত যাওয়ার পথ সুগম হবে: প্রধানমন্ত্রীকে জাফরুল্লাহ
প্রকাশিত: ১৪. এপ্রিল. ২০২১ | বুধবার
চেম্বার ডেস্ক:: প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহ্বান জানিয়ে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, আর দেরি না করে অনতিবিলম্বে খালেদা জিয়াকে মুক্ত করে দিন। বোরকা পরে মানুষের বাড়ি বাড়ি গিয়ে যদি জিজ্ঞাসা করেন খালেদা জিয়াকে জেলে রাখব না কি ছেড়ে দেব। দেখবেন, প্রতিটি মানুষ তাকে ছেড়ে দেওয়ার কথা বলবে। খালেদা জিয়াকে ছেড়ে দিলে আপনার বেহেশত যাওয়ার পথ সুগম হবে। খোদা আপনাকে সওয়াব দেবেন।
মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও ত্রাণসামগ্রী বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে ‘তারুণ্যের শক্তি কেন্দ্রীয় পরিষদ’ নামে একটি সংগঠন।
জাফরুল্লাহ চৌধুরী বলেন, প্রধান বিচারপতি বলেছেন- করোনাভাইরাস সংক্রমণ রোধে কারাগারে রেখেই হাজতি আসামির জামিন শুনানি করতে হবে। আজকে খালেদা জিয়া তো জেলখানায় নেই, উনি করোনায় আক্রান্ত হয়েছেন। দেশের জনগণ মনে করে খালেদা জিয়া যদি সুস্থ হয়ে ফিরে আসেন, তাহলে গণতন্ত্র মুক্তি পাবে। আজকে দেশবাসী তার দিকে তাকিয়ে আছে।
প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনার (শেখ হাসিনা) উচিত হবে রাজনৈতিক একজন ব্যক্তিকে তার নাগরিক অধিকার ফিরিয়ে দিয়ে তাকে মুক্ত করে দেওয়া। আপনার কোনো জিঘাংসার কথা মনে না রেখে উচিত মানবিক শেখ হাসিনা হওয়া। দেশবাসী দেখতে চায় মানবিক শেখ হাসিনাকে। আমি জানি, গোয়েন্দা বাহিনী আপনার কানে কানে বলে খালেদা জিয়াকে ছাড়বেন না। কারণ তাকে ছাড়লে আপনার গদি টলমল করবে।
তারুণ্যের শক্তি কেন্দ্রীয় পরিষদের আহ্বায়ক শওকত আজিজের সভাপতিত্বে এবং সদস্য সচিব অ্যাডভোকেট মোজাম্মেল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন- বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ, কৃষক দলের মিয়া মো. আনোয়ার, কেএম রকিবুল ইসলাম রিপন প্রমুখ।
সর্বশেষ খবর
- কানাইঘাটে ৬টি ভারতীয় মহিষসহ চোরাকারবারী গ্রেফতার
- কানাইঘাটে ৬টি ভারতীয় মহিষসহ চোরাকারবারী গ্রেফতার
- আ’লীগের নৈরাজ্যের প্রতিবাদে কানাইঘাটে মামুন সমর্থিত বিএনপির নেতাকর্মীদের মিছিল
- সরকারি কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান: কানাইঘাটে জেলা প্রশাসক
- প্রভাতী সমাজ কল্যাণ যুব সংঘের উদ্যোগে কানাইঘাটে হাজারো রোগীর চক্ষুসেবা
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
এই বিভাগের আরো খবর
- আ’লীগের নৈরাজ্যের প্রতিবাদে কানাইঘাটে মামুন সমর্থিত বিএনপির নেতাকর্মীদের মিছিল
- কানাইঘাট উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম হারুন গ্রেফতার
- ছাত্র জমিয়ত বাংলাদেশ সিলেট জেলা উত্তরের দায়িত্বশীল প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
- ইউপি নির্বাচনে জমিয়ত: ৮নং ঝিংগাবাড়ীতে চেয়ারম্যানসহ ৯ ওয়ার্ডে প্রার্থী ঘোষণা আসছে
- কানাইঘাট উপজেলা ও পৌর শাখার যৌথ আয়োজনে জাসাসের বৃক্ষরোপন ও সেমিনার অনুষ্ঠিত

