- কানাইঘাটে আইন-শৃঙ্খলা কমিটির সভা || মাদক ও চোরাচালান রোধে কঠোর নির্দেশনা
- সিলেট প্রেসক্লাব, জেলা প্রেসক্লাব, অনলাইন প্রেসক্লাব ও ইমজা নেতৃবৃন্দের সাথে সিউকে’র মতবিনিময় সভা
- ইউপি নির্বাচনে জমিয়ত: ৮নং ঝিংগাবাড়ীতে চেয়ারম্যানসহ ৯ ওয়ার্ডে প্রার্থী ঘোষণা আসছে
- আল আকসা সমাজ কল্যাণ যুব সংঘ ভাটিরফৌদ কর্তৃক ফ্রি সুন্নতে খৎনা ক্যাম্প অনুষ্ঠিত…
- কানাইঘাটের বিশ্বজয়ী হাফেজ কামরুজ জামান কামিলকে রাজাগঞ্জে সংবর্ধনা
- জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে কানাইঘাট সমিতি, সিলেট মহানগর
- কানাইঘাটে বাঁশবাড়ী আদর্শ তরুণ সংঘ কর্তৃক দাখিল উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
- মিয়াগুল দুরন্ত সমাজকল্যান সংস্থার প্রাথমিক মেধা ভিত্তিক বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন
- কানাইঘাট দনা সীমান্তে ভারত ফেরত যুবতীকে ধর্ষনের অভিযোগে আরেকজন গ্রেফতার
- প্যারিসে জিডিএ-এর ঐতিহাসিক মেলবন্ধন: হাসপাতাল নির্মাণে আড়াই কোটি টাকার অঙ্গীকার
» ঢাকা-১৮ ও পাবনা-৪ আসনে ভোটের তফসিল ২৩-২৪ আগস্ট
প্রকাশিত: ১০. আগস্ট. ২০২০ | সোমবার
চেম্বার ডেস্ক:: আগামী ২৩ বা ২৪ আগস্ট ঢাকা-১৮ ও পাবনা-৪ আসনে উপনির্বাচনের তারিখ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব মো. আলমগীর।
সোমবার ( ১০ আগস্ট) সন্ধ্যায় আগারগাঁওস্থ নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
প্রসঙ্গত, ঢাকা-১৮ আসনটি সম্প্রতি শূন্য হয়েছে। এই আসনের ভোটের জন্য ৬ অক্টোবর পর্যন্ত সময় আছে। পরবর্তী ৯০ দিনে ভোট করলে ১৪ জানুয়ারি পর্যন্ত সময় আছে। আর ২ এপ্রিল সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ওরফে ডিলু মারা গেলে পাবনা-৪ আসনটি শূন্য হয়।
রাজনৈতিক দলের বার্ষিক আয়-ব্যয়ের হিসাব জমা দেওয়ার সময় বাড়ানো হয়েছে কিনা জানতে চাইলে সচিব বলেন, এ বিষয়ে কমিশনে নথি উপস্থাপন করা হয়েছে। কমিশন সময় বাড়ালে পরে জানানো হয়।
চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের বিষয়ে তিনি বলেন, সেখানে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। তার মেয়াদ থাকবে ১৮০ দিন। এই সময়ের মধ্যে নির্বাচন করা হবে।
সচিব বলেন, রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান সাহেদের এনআইডি কার্ডের সংশোধনের বিষয়ে তদন্ত কমিটি করা হয়েছে। তদন্ত রিপোর্ট এখনো পাইনি।
স্থানীয় সরকার আইন বাংলায় করা প্রসঙ্গে তিনি বলেন, এটির খসড়া তৈরি করা হয়েছে। এটি আজকে কমিশন সভায় উপস্থাপন করা হয়েছে। আগামী ২৩ ও ২৪ তারিখে কমিশন সভা অনুষ্ঠিত হবে। সেখানে কমিশনের মতামতের ভিত্তিতে এটি তৈরি করে কমিশনের ওয়েবসাইটসহ বিভিন্ন মহলে মতামতের জন্য পাঠানো হবে।
তিনি আরও বলেন, এই দুইদিনের যে কোনো দিন চাঁদপুর পৌরসভার তফসিলও ঘোষণা করা হবে।
প্রসঙ্গত বিএনপি সমর্থিত প্রার্থী সফিকুর রহমান ভূঁইয়ার মৃত্যুতে অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে চাঁদপুর পৌরসভার সাধারণ নির্বাচন। গত ২৯ মার্চ এই নির্বাচন হওয়ার কথা ছিল। এর আগে গত ১৬ মার্চ গণবিজ্ঞপ্তি জারি করে নির্বাচন স্থগিত করে কমিশন।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২৯ মার্চ অনুষ্ঠিতব্য চাঁদপুর পৌরসভার সাধারণ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী গত ১৩ মার্চ মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে স্থানীয় সরকার (পৌরসভা) নির্বাচন বিধিমালা, ২০১০ এর বিধি-২০ অনুসারে মেয়র পদের নির্বাচনী কার্যক্রম বাতিল ঘোষণা করা হলো।
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সংরক্ষিত কাউন্সিলর ও সাধারণ কাউন্সিলর পদের নির্বাচন স্থগিত করার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত প্রদান করেছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
সর্বশেষ খবর
- কানাইঘাটে আইন-শৃঙ্খলা কমিটির সভা || মাদক ও চোরাচালান রোধে কঠোর নির্দেশনা
- সিলেট প্রেসক্লাব, জেলা প্রেসক্লাব, অনলাইন প্রেসক্লাব ও ইমজা নেতৃবৃন্দের সাথে সিউকে’র মতবিনিময় সভা
- ইউপি নির্বাচনে জমিয়ত: ৮নং ঝিংগাবাড়ীতে চেয়ারম্যানসহ ৯ ওয়ার্ডে প্রার্থী ঘোষণা আসছে
- আল আকসা সমাজ কল্যাণ যুব সংঘ ভাটিরফৌদ কর্তৃক ফ্রি সুন্নতে খৎনা ক্যাম্প অনুষ্ঠিত…
- কানাইঘাটের বিশ্বজয়ী হাফেজ কামরুজ জামান কামিলকে রাজাগঞ্জে সংবর্ধনা
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
এই বিভাগের আরো খবর
- চৌদ্দগ্রামে প্রবাসীর বাড়িতে হামলা-লুটপাটের অভিযোগ, আহত বৃদ্ধা
- ডাকসু ভোটে অংশ নিতে বাধা নেই জিএস পদপ্রার্থী এস এম ফরহাদের: আপিল বিভাগ
- নিবার্চনে শুধু সেনাবাহিনী নয়, বিমান-নৌবাহিনীকেও কাজে লাগাব: স্বরাষ্ট্র উপদেষ্টা
- পুলিশের এসআই মাজিদুলের বিরুদ্ধে নানা অপকর্মের অভিযোগ!
- অনুপস্থিত পুলিশ সদস্যদের আর যোগদান করতে দেওয়া হবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

