সর্বশেষ

» সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

প্রকাশিত: ০৬. আগস্ট. ২০২০ | বৃহস্পতিবার

চেম্বার ডেস্ক:: সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী তুরাবী বিনতে হকের (২০) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নেত্রকোনা পৌর শহরের কাটলী পুর্বপাড়া গ্রামে নিজ ঘর থেকে তার লাশ উদ্ধার করা হয়।

 

তুরাবী বিনতে হক সদর উপজেলা চল্লিশা ইউনিয়নের মোগরাটিয়া গ্রামের মো. মাহফুজুল হকের মেয়ে।

 

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তুরাবী বিনতে হক বাবা মায়ের সঙ্গে শহরের কাটলী পুর্বপাড়ায় মোশারফ হোসেনের বাসায় ভাড়া থাকতেন। বুধবার রাত ১০টার দিকে রাতের খাবারের পর বাসার অন্যরা ঘুমিয়ে পড়লে তুরাবী বিনতে হক রাতের যে কোনো সময় তার নিজ কক্ষে রাতে ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।

 

পুলিশের ধারণা, পড়ালেখা নিয়ে বাবা মার সাথে কথা-কাটাকাটি হওয়ায় ওই ছাত্রী আত্মহত্যা করেছেন।

 

নেত্রকোনা মডেল থানার ওসি মো. তাজুল ইসলাম জানান, এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে। ওই শিক্ষার্থীর লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

           

সর্বশেষ

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031