সর্বশেষ

» ওসমানীনগরে প্রবাসী আ.লীগ নেতার বাড়িতে হামলা ও মাকে হুমকির অভিযোগ

প্রকাশিত: ১২. অক্টোবর. ২০২৬ | সোমবার

ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি: সিলেটের ওসমানীনগর উপজেলার ১নং উমরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও যুক্তরাজ্য প্রবাসী আব্দুল শহিদের পৈতৃক বাড়িতে হামলা এবং তাঁর বৃদ্ধা মাকে ভয়ভীতি দেখিয়ে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে বিএনপির কতিপয় নেতা-কর্মীর বিরুদ্ধে।

রোববার (১১ অক্টোবর ) এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, ওসমানীনগর থানার পরাগলপুর গ্রামের মো. ছালিম উল্লার ছেলে আব্দুল শহিদ ২০২০ সাল থেকে ১নং উমরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। দায়িত্বে থাকাকালীন ২০২৩ সালে তিনি যুক্তরাজ্যে পাড়ি জমান। বর্তমানে তিনি সেখানেই অবস্থান করছেন।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, গত ১১ অক্টোবর আনুমানিক বিকেল ৩টার দিকে বিএনপির কতিপয় নেতা-কর্মী সংঘবদ্ধ হয়ে (মব সৃষ্টি করে) পরাগলপুর গ্রামে আব্দুল শহিদের পৈতৃক বসতবাড়িতে হামলা চালান। এ সময় হামলাকারীরা তাঁর বৃদ্ধা মাকে ভয়ভীতি প্রদর্শন করেন এবং আব্দুল শহিদ দেশে ফিরে এলে তাঁকে প্রাণে মেরে ফেলার হুমকি দেন বলে অভিযোগ করা হয়েছে।
এ ঘটনার পর থেকে আব্দুল শহিদের পরিবারের সদস্যরা চরম নিরাপত্তাহীনতা ও আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন বলে জানিয়েছেন স্বজনরা।
এ বিষয়ে ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করেননি।
তবে এ ঘটনায় জড়িতদের পরিচয় ও অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে প্রকাশ করা হবে।

           

সর্বশেষ

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30