সর্বশেষ

» ওসমানীনগরে প্রবাসী আওয়ামী লীগ নেতার বাড়িতে হামলা ও মাকে হুমকির অভিযোগ

প্রকাশিত: ০৬. অক্টোবর. ২০২৬ | মঙ্গলবার

ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি: সিলেটের ওসমানীনগর উপজেলায় যুক্তরাজ্য প্রবাসী এক আওয়ামী লীগ নেতার বাড়িতে হামলা ও তার বৃদ্ধা মাকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে। ভুক্তভোগী ওই নেতার নাম মোঃ আবু বকর আহমদ। তিনি ওসমানীনগর উপজেলার হস্তিদুর গ্রামের মোঃ আব্দুল খালিকের ছেলে এবং তাজপুর ডিগ্রি কলেজ ছাত্রলীগের সাবেক আহ্বায়ক ও ওসমানীনগর উপজেলার তাজপুর ইউনিয়ন আওয়ামী লীগের নেতা।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, গত ৫ অক্টোবর ২০২৬ তারিখে বিকেল আনুমানিক ৪টা ৩০ মিনিটের দিকে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা সংঘবদ্ধভাবে (মব সৃষ্টি করে) হস্তিদুর গ্রামস্থ মোঃ আবু বকর আহমদের বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা বাড়িতে প্রবেশ করে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করে এবং তার মা ছায়া বেগমকে নানাভাবে ভয়ভীতি ও হুমকি প্রদান করে।
এ সময় হামলাকারীরা ছায়া বেগমকে উদ্দেশ্য করে বলেন, প্রবাসে অবস্থানরত তার ছেলে মোঃ আবু বকর আহমদকে অবিলম্বে দেশে ফিরিয়ে এনে তার বিচার করতে হবে। অন্যথায় পরবর্তীতে আরও বড় ধরনের ক্ষয়ক্ষতি করা হবে বলেও তারা হুমকি দিয়ে যায়।
উল্লেখ্য, মোঃ আবু বকর আহমদ দীর্ঘদিন ধরে ছাত্রলীগ ও আওয়ামী লীগের রাজনীতির সাথে সক্রিয়ভাবে জড়িত ছিলেন। পরবর্তীতে ২০২৩ সালে তিনি যুক্তরাজ্যে পাড়ি জমান এবং প্রবাসে অবস্থান করেও দলের বিভিন্ন কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন।
এই ঘটনার পর থেকে প্রবাসী এই নেতার পরিবার চরম নিরাপত্তাহীনতা ও আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে। স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এই হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন এবং প্রশাসনের কাছে পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

           

সর্বশেষ

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30