- শিক্ষার মানোন্নয়নে নতুন উদ্যোগ, কানাইঘাট পৌরসভায় প্রথম মেধাবৃত্তি পরীক্ষা
- কানাইঘাট উপজেলা ও পৌর জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম এর কমিটি গঠন
- কানাইঘাটে ঈদগাহ খাল পুণ: খনন কার্যক্রমের উদ্বোধন করলেন ইউএনও
- কানাইঘাট উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম হারুন গ্রেফতার
- কানাইঘাটে পুলিশের বিশেষ অভিযানে এক বছরের সাজাপ্রাপ্ত দুই মামলার আসামি গ্রেফতার
- কানাইঘাটে পুলিশের অভিযানে ৯০ বোতল ভারতীয় অফিসার্স চয়েজ মদ উদ্ধার
- কানাইঘাটে দুঃস্থ হিন্দু মহিলাদের মধ্যে প্রধানমন্ত্রীর উপহারের শাড়ী বিতরণ
- কানাইঘাটে নানা কর্মসূচীর মধ্য দিয়ে জাতীয় সমবায় দিবস উদযাপিত
- কানাইঘাটে প্রশাসনের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
- কানাইঘাটের লোভাছড়া পাথর কোয়ারিতে টাস্কফোর্সের অভিযান, ১০টি নৌকা বিকল
» শিক্ষার মানোন্নয়নে নতুন উদ্যোগ, কানাইঘাট পৌরসভায় প্রথম মেধাবৃত্তি পরীক্ষা
প্রকাশিত: ১৩. নভেম্বর. ২০২৬ | শুক্রবার
কানাইঘাট প্রতিনিধিঃ শিক্ষার্থীদের অনুপ্রেরণা দিতে কানাইঘাট পৌরসভার পক্ষ থেকে ১ম মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ১০টা হতে দুপুর ১২টা পর্যন্ত কানাইঘাট সরকারী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। উৎসব মূখর পরিবেশে এ মেধাবৃত্তি পরীক্ষার আয়োজন করায় অভিভাবক-শিক্ষক ও শিক্ষার্থীদের প্রশংসায় ভাসছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। জানা যায় শুধুমাত্র কানাইঘাট পৌর এলাকার ২২টি শিক্ষা প্রতিষ্টানের শিক্ষার্থীরা এ বৃত্তি পরীক্ষায় অংশ নিয়েছেন। এতে প্রাথমিক পর্যায়ে পঞ্চম শ্রেণীর ১১৬জন ও মাধ্যমিক পর্যায়ে অষ্টম শ্রেণীর ৬৯জন মেধাবী শিক্ষার্থীরা পরীক্ষা দিয়েছেন। মেধাবৃত্তি পরীক্ষার আয়োজনকারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক সুমাইয়া ফেরদৌস পুরো কার্যক্রম তদারকি করেন এবং পরীক্ষার দিন সার্বক্ষণিক তিনি কেন্দ্রে উপস্থিত থেকে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের উৎসাহ উদ্দীপণা দেন। এ সময় পরীক্ষার সাথে সম্পৃক্তদের মধ্যে উপস্থিত ছিলেন কানাইঘাট পৌরসভার নির্বাহী কর্মকর্তা ও মেধাবৃত্তি পরীক্ষা কমিটির সচিব শারদিন্দু রায়, কানাইঘাট স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ নাফিজা আনজুম, কানাইঘাট সরকারী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিপালী বিশ^াস, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আলমগীর হোসেন সহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ। ২০০৫ সালে কানাইঘাট পৌরসভা গঠিত হওয়ার পর এবার প্রথম বারের মত পৌর এলাকার শিক্ষার্থীদের মেধা বিকাশের লক্ষ্যে বৃত্তি পরীক্ষার আয়োজন করল কানাইঘাট পৌরসভা। এমন একটি মহৎ উদ্যেগ গ্রহণ করায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক সুমাইয়া ফেরদৌসের প্রতি ধন্যবাদ জানিয়েছেন অভিভাবক ও শিক্ষকবৃন্দ। প্রতিযোগীতামূলক এমন পরীক্ষার আয়োজন করায় শিক্ষার্থীদের প্রতিভার বিকাশ স্ফুরণ হবে বলে তারা জানিয়েছেন। পরীক্ষার কেন্দ্র পরিদর্শন এদিকে মেধাবৃত্তি পরীক্ষার বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন কানাইঘাট পৌর এলাকার প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের পঞ্চম ও অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের নিয়ে এবার প্রথম বারের মত কানাইঘাট পৌরসভার পক্ষ থেকে মেধাবৃত্তি পরীক্ষার আয়োজন করেছি। এ পরীক্ষায় মেধাবী মোট ১৮৫জন শিক্ষার্থীরা অংশ নিয়েছেন। আশা করছি এর মাধ্যমে শিক্ষার্থীদের পড়াশোনার মান আরো বৃদ্ধি পাবে এবং এখন থেকে প্রতি বছর এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
সর্বশেষ খবর
- শিক্ষার মানোন্নয়নে নতুন উদ্যোগ, কানাইঘাট পৌরসভায় প্রথম মেধাবৃত্তি পরীক্ষা
- কানাইঘাট উপজেলা ও পৌর জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম এর কমিটি গঠন
- কানাইঘাটে ঈদগাহ খাল পুণ: খনন কার্যক্রমের উদ্বোধন করলেন ইউএনও
- কানাইঘাট উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম হারুন গ্রেফতার
- কানাইঘাটে পুলিশের বিশেষ অভিযানে এক বছরের সাজাপ্রাপ্ত দুই মামলার আসামি গ্রেফতার
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
এই বিভাগের আরো খবর