সর্বশেষ

» কানাইঘাটে প্রশাসনের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

প্রকাশিত: ০৭. নভেম্বর. ২০২৬ | শনিবার

কানাইঘাট প্রতিনিধি: জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কানাইঘাট উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা সভা কক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমাইয়া ফেরদৌসের সভাপতিত্বে ও যুব উন্নয়ন কর্মকর্তা আলমগীর হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা বিশ্বজিৎ রায়, কানাইঘাট থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. এসএম মাসুক, পৌর বিএনপির সভাপতি নুরুল হোসেন বুলবুল, উপজেলা বিএনপির সহ-সভাপতি আলমাছ উদ্দিন চৌধুরী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার শাখাওয়াত হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।

আলোচনায় বক্তারা বলেন, ১৯৭৫ সালের ৩ নভেম্বর ব্রিগেডিয়ার খালেদ মোশাররফের নেতৃত্বে সেনাবাহিনীর একটি উচ্চাভিলাষী দল মেজর জেনারেল জিয়াউর রহমানকে বন্দি করে ক্ষমতা দখল করে নেয়। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের উপর এই নগ্ন হস্তক্ষেপ মেনে নিতে পারেনি এদেশের সিপাহী-জনতা। ৬ নভেম্বর মধ্যরাতে ঐক্যবদ্ধ বিপ্লব ঘটিয়ে জিয়াউর রহমানকে বন্দিদশা থেকে মুক্ত করে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করেন তারা।

৭ নভেম্বরের চেতনাকে ধারণ করে বহুদলীয় গণতন্ত্র, স্বাধীনতার সুফল তথা অর্থনৈতিক মুক্তি, শান্তি-শৃঙ্খলা, সাম্য, ন্যায়-বিচার ও মানবিক মর্যাদা প্রতিষ্ঠা করতে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান বক্তারা।

আলোচনা সভা শেষে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

           

সর্বশেষ

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30