সর্বশেষ

» কানাইঘাট ট্রাক পিকআপ ও কাভার্ডভ্যান মালিক সমিতির শপথ গ্রহণ ও পরিচিতি সভা

প্রকাশিত: ২২. অক্টোবর. ২০২৬ | বৃহস্পতিবার

কানাইঘাট প্রতিনিধিঃ কানাইঘাট ট্রাক পিকআপ ও কাভার্ডভ্যান মালিক সমিতির নব-গঠিত কমিটির শপথ গ্রহণ ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যা ৭টায় কানাইঘাট পৌরসভাস্থ আল-রিয়াদ কমিউনিটি সেন্টারে আলোচনা সভা পরবর্তী শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় নব-গঠিত কমিটির সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান এবং কোষাধ্যক্ষ কাওসার আহমদ জনির যৌথ পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা ট্রাক মালিক গ্রুপের সিনিয়র সহ-সভাপতি আতিকুর রহমান, বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা ট্রাক মালিক গ্রুপের সহ-সভাপতি মুজিবুর রহমান, প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা ট্রাক মালিক গ্রুপের সাধারণ সম্পাদক নুর আহমদ খান সাদেক, বক্তব্য রাখেন জেলা ট্রাক মালিক গ্রুপের যুগ্ম সাধারণ সম্পাদক মিফতাহুল কবির মিফতা, সাংগঠনিক সম্পাদক শাব্বীর আহমদ ফয়েজ, কানাইঘাট পৌর বিএনপির সভাপতি নুরুল হোসেন বুলবুল, উপজেলা বিএনপির সহ-সভাপতি আলমাছ চৌধুরী, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা ফয়ছল আহমদ, উপজেলা জমিয়তে উলামায়ে ইসলামের সাধরণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা আলতাফ হোসেন, পৌর জামায়াতের সেক্রেটারী মাওলানা ইকবাল আহমদ, কানাইঘাট উত্তর বাজার সিএনজি স্ট্যান্ডের সভাপতি মোঃ জাকারিয়া, দক্ষিণ বাজার সিএনজি স্ট্যান্ডের সাধারণ সম্পাদক খলিলুর রহমান তিতর, কানাইঘাট ট্রাক পিকআপ ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি দোলোয়ার হোসেন, কোষাধ্যক্ষ মোঃ জাকারিয়া সহ বিভিন্ন সংগঠনের দায়িত্বশীল নেতৃবৃন্দ। সভার শুরুতেই কানাইঘাট ট্রাক পিকআপ ও কাভার্ডভ্যান মালিক সমিতির নব-গঠিত কমিটির নেতৃবৃন্দকে পরিচয় করিয়ে দেন জেলা ট্রাক মালিক গ্রুপের সাধারণ সম্পাদক নুর আহমদ খান সাদেক।

পরিচিতি সভা শেষে নব-গঠিত কমিটিকে শপথ বাক্য পাঠ করান জেলা ট্রাক মালিক গ্রুপের সাংগঠনিক সম্পাদক শাব্বীর আহমদ ফয়েজ। জানা যায়, বাণিজ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধিত ও আরজিএসসি কর্তৃক অনুমোদিত এবং বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির অন্তর্ভুক্ত ও সিলেট জেলা ট্রাক মালিক গ্রুপ থেকে অনুমোদনপ্রাপ্ত সংগঠন গত ১৩ অক্টোবর কানাইঘাট উপজেলা ও পৌরসভা ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান মালিক সমিতির কমিটি অনুমোদন করেন।

           

সর্বশেষ

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031