- কানাইঘাট ট্রাক পিকআপ ও কাভার্ডভ্যান মালিক সমিতির শপথ গ্রহণ ও পরিচিতি সভা
- সিলেট মহানগরীতে রেড ক্রিসেন্টের ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ
- কানাইঘাটে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শান্তিপূর্ণ ভাবে শেষ হলো শারদীয় দুর্গাপূজা
- কানাইঘাটে শাহাব উদ্দিন হত্যা মামলা গ্রেফতারকৃত ৫ আসামী জেল হাজতে
- কানাইঘাটে অটোর সিরিয়াল নিয়ে বিরোধের জেরে সিএনজি চালককে কুপিয়ে হত্যা
- কানাইঘাটে ফ্যামেলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু
- কানাইঘাট থানা পুলিশের অভিযানে চোরাই মোটর সাইকেল উদ্ধার! আটক-১
- কানাইঘাটে উৎসবমূখর পরিবেশে চলছে দুর্গাপূজা! বিভিন্ন মন্ডপ পরিদর্শনে ইউএনও
- মব সৃষ্টি করে শিক্ষক লাঞ্ছিত — জড়িতদের গ্রেফতার দাবি কানাইঘাটের বিভিন্ন মহলের
- ভারতে পড়ে থাকা গুলিবিদ্ধ কানাইঘাটের খালেদ আহমদের লাশ উদ্ধার
» সিলেট মহানগরীতে রেড ক্রিসেন্টের ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ
প্রকাশিত: ২২. অক্টোবর. ২০২৬ | বৃহস্পতিবার
চেম্বার প্রতিবেদক: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ব্যারিস্টার মোহাম্মদ আব্দুস সালামের নির্দেশনায় সিলেট মহানগরীতে ৫ দিনব্যাপী সুস্বাস্থ্য সেবামূলক কার্যক্রমের ৪র্থ দিন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সিলেট মহানগরের ৩৫ নম্বর ওয়ার্ডে ‘প্রত্যাশা সমাজ কল্যাণ সংস্থা’র সার্বিক সহযোগিতায় দিনব্যাপী এই ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
প্রত্যাশা সমাজ কল্যাণ সংস্থার উপদেষ্টা প্রফেসর সাখাওয়াত হোসেন আজাদের সভাপতিত্বে ও যুব প্রধান চৌধুরীর লাবিব ইয়াসিরের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সংস্থার চেয়ারম্যান ব্যারিস্টার মোহাম্মদ আব্দুস সালাম বলেন, মানবতার সেবাই রেড ক্রিসেন্টের মূল লক্ষ্য ও ব্রত। চিকিৎসা সেবা প্রতিটি মানুষের মৌলিক অধিকার। প্রান্তিক ও সুবিধাবঞ্চিত মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে আমাদের এই ধারাবাহিক প্রয়াস অব্যাহত থাকবে। সিলেটের মানুষের কল্যাণে এবং যে কোনো দুর্যোগে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সবসময় সর্বাত্মক সহায়তা নিয়ে পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে।
বিশেষ অতিথির বক্তব্যে সিলেট রেডক্রিসেন্ট সোসাইটির ভাইস চেয়ারম্যান বদরুজ্জামান সেলিম বলেন, রেড ক্রিসেন্ট সবসময় মানবিক সেবায় অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এ ধরনের ফ্রি মেডিকেল ক্যাম্প সাধারণ মানুষের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির পাশাপাশি তাদের সামাজিক সুরক্ষাতেও বড় ভূমিকা রাখবে।
বিশেষ অতিথির বক্তব্যে সিলেট রেডক্রিসেন্ট সোসাইটির সেক্রেটারী মাহবুবুল হক চৌধুরী (ভিপি মাহবুব) বলেন, রেড ক্রিসেন্ট সোসাইটি কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠান নয়, এটি পুরোপুরি একটি মানবিক সেবা সংস্থা। সুবিধা বঞ্চিত মানুষের মুখে হাসি ফোটানোই আমাদের প্রধান সার্থকতা। প্রত্যাশা সমাজ কল্যাণ সংস্থাকে এই সুন্দর আয়োজনে সহযোগিতা করার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই।
অন্যান্যের মধ্যে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সমাজ সেবক ও প্রত্যাশা সমাজ কল্যাণ সংস্থার উপদেষ্টা ওয়াহিদুর রহমান, সিলেট রেড ক্রিসেন্ট সোসাইটির আজীবন সদস্য শাবু নেওয়াজ, নুরুল আফসার, হাজী আব্দুল খালিক, রেড ক্রিসেন্ট স্বাস্থ্য বিভাগের সহকারী পরিচালক ও টিম লিডার মাহবুবুল হক, মুস্তাফিজুর রহমান,কামরুন নাহার, প্রত্যাশা সমাজ কল্যাণ সংস্থার আহবায়ক আসাদ উদ্দিন, সমাজ সেবক মহি উদ্দিন মুহিন, মনসুর আহমদ,নুরুল হক মাছুম, দিনার আহমদ, মাহবুব আহমদ, ফজলু মিয়া প্রমুখ। বিজ্ঞপ্তি
সর্বশেষ খবর
- কানাইঘাট ট্রাক পিকআপ ও কাভার্ডভ্যান মালিক সমিতির শপথ গ্রহণ ও পরিচিতি সভা
- সিলেট মহানগরীতে রেড ক্রিসেন্টের ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ
- কানাইঘাটে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শান্তিপূর্ণ ভাবে শেষ হলো শারদীয় দুর্গাপূজা
- কানাইঘাটে শাহাব উদ্দিন হত্যা মামলা গ্রেফতারকৃত ৫ আসামী জেল হাজতে
- কানাইঘাটে অটোর সিরিয়াল নিয়ে বিরোধের জেরে সিএনজি চালককে কুপিয়ে হত্যা
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
এই বিভাগের আরো খবর