- কানাইঘাটে ফ্যামেলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু
- কানাইঘাট থানা পুলিশের অভিযানে চোরাই মোটর সাইকেল উদ্ধার! আটক-১
- কানাইঘাটে উৎসবমূখর পরিবেশে চলছে দুর্গাপূজা! বিভিন্ন মন্ডপ পরিদর্শনে ইউএনও
- মব সৃষ্টি করে শিক্ষক লাঞ্ছিত — জড়িতদের গ্রেফতার দাবি কানাইঘাটের বিভিন্ন মহলের
- ভারতে পড়ে থাকা গুলিবিদ্ধ কানাইঘাটের খালেদ আহমদের লাশ উদ্ধার
- কানাইঘাট স্টেডিয়ামে চেয়ার স্থাপন ও বৃক্ষরোপন করলেন উপ-পরিচালক মাহমুদা সুলতানা
- কানাইঘাটের আজিজুর হত্যা মামলার প্রধান আসামী আলমগীর গ্রেফতার
- আদালতের নির্দেশে লোভাছড়া পাথর কোয়ারীতে উচ্চ পযার্য়ের তদন্ত কমিটি
- কানাইঘাট স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তা নিশ্চিত করতে কোয়ার্টার পরিদর্শনে ইউএনও
- কানাইঘাটে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
» কানাইঘাটে ফ্যামেলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু
প্রকাশিত: ১৯. অক্টোবর. ২০২৬ | সোমবার
কানাইঘাট প্রতিনিধিঃ কানাইঘাটে মাঠ পর্যায়ে ফ্যামেলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু হয়েছে। প্রাথমিক ভাবে উপজেলার ৯টি ইউনিয়ন ও পৌরসভার মধ্যে ৩নং দিঘীরপাড়, ৪নং সাতবাঁক ও ৬নং সদর ইউনিয়নে কার্যক্রম শুরু করা হয়েছে।
এ বিষয়ে সোমবার (১৮ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা সভা কক্ষে উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের উদ্যেগে মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের নিয়ে ট্যাব প্রদান এবং কার্যক্রম সর্ম্পকে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমাইয়া ফেরদৌসের সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ জিলানীর সঞ্চালনায় মাঠ পর্যায়ে ফ্যামেলি কার্ডের সঠিক তথ্য সংগ্রহের জন্য বিভিন্ন মতামত তুলে ধরে বক্তব্য রাখেন কানাইঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আলমগীর হোসেন, পৌর বিএনপির সভাপতি নুরুল হোসেন বুলবুল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাজ উদ্দিন সাজু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, কানাইঘাট প্রেসক্লাব সভাপতি নিজাম উদ্দিন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক সফিক আহমদ, যুগ্ম আহবায়ক বদরুল আলম মেম্বার, কানাইঘাট প্রেসক্লাবের কোষাধ্যক্ষ আমিনুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রাসেল চৌধুরী। এছাড়াও মাঠ পর্যায়ের কয়েকজন সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারী বক্তব্য রাখেন।
অবহিতকরণ সভায় নির্বাহী কর্মকর্তা সুমাইয়া ফেরদৌস বলেন,বর্তমান সরকারের অগ্রাধিকার প্রকল্প হচ্ছে ফ্যামেলি কার্ড। কানাইঘাট উপজেলায় আজ সোমবার থেকে তথ্য সংগ্রহের আনুষ্টানিক কার্যক্রম শুরু হয়েছে। মাঠ পর্যায়ে প্রতিটি পরিবারের সঠিক তথ্য সংগ্রহ করতে তিনি সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারীকে নিষ্টার সাথে কাজ করার আহবান জানান। কেউ কাজে অবহেলা বা গাফলতি করলে বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণের হুশিয়ারীও দেন তিনি। মাঠ পর্যায়ে ফ্যামেলী কার্ডের কার্যক্রম বাস্তবায়নে তিনি রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যাক্তিবর্গ ও সাংবাদিকসহ সবাইকে সহযোগীতা করার জন্য আহবান জানান।
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ৩টি ইউনিয়নে ফ্যামেলি কার্ডের তথ্য সংগ্রহের কার্যক্রম শুরু হয়েছে, শীঘ্রই উপজেলার প্রত্যেক ইউনিয়ন ও পৌরসভায় তথ্য সংগ্রহের কাজ শুরু হবে। তথ্য সংগ্রহের পূর্বে প্রত্যেক এলাকার জনগণ যাতে জানতে পারে সেই ব্যবস্থা নিশ্চিত করা হবে বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন। সভায় উপস্থিত বিএনপি নেতৃবৃন্দ মাঠ পর্যায়ে ফ্যামেলি কার্ডের তথ্য সংগ্রহকারীদের সহযোগীতার আশ্বাস প্রদান করে বলেন, এটি বিএনপির নির্বাচনী ইশতিহারের প্রধান প্রকল্প। এই প্রকল্প বাস্তবায়ন করা মানবিক প্রধানমন্ত্রীর একটি বড় চ্যালেঞ্জ। সেজন্য তথ্য সংগ্রহকারীদের সহযোগিতা করার জন্য উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দের প্রতি তারা আহবান জানান। অবহিতকরণ সভা শেষে সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারীদের হাতে ট্যাবসহ প্রয়োজনী জিনিসপত্র তুলে দেওয়া হয়।
সর্বশেষ খবর
- কানাইঘাটে ফ্যামেলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু
- কানাইঘাট থানা পুলিশের অভিযানে চোরাই মোটর সাইকেল উদ্ধার! আটক-১
- কানাইঘাটে উৎসবমূখর পরিবেশে চলছে দুর্গাপূজা! বিভিন্ন মন্ডপ পরিদর্শনে ইউএনও
- মব সৃষ্টি করে শিক্ষক লাঞ্ছিত — জড়িতদের গ্রেফতার দাবি কানাইঘাটের বিভিন্ন মহলের
- ভারতে পড়ে থাকা গুলিবিদ্ধ কানাইঘাটের খালেদ আহমদের লাশ উদ্ধার
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
এই বিভাগের আরো খবর