- কাতারে নিহত কানাইঘাটের ৫ জনের পরিবারে আমিরাত প্রবাসীদের ১০ লক্ষ টাকার অর্থ সহায়তা
- কানাইঘাটে আইন-শৃঙ্খলা কমিটির সভা || মাদক ও চোরাচালান রোধে কঠোর নির্দেশনা
- সিলেট প্রেসক্লাব, জেলা প্রেসক্লাব, অনলাইন প্রেসক্লাব ও ইমজা নেতৃবৃন্দের সাথে সিউকে’র মতবিনিময় সভা
- ইউপি নির্বাচনে জমিয়ত: ৮নং ঝিংগাবাড়ীতে চেয়ারম্যানসহ ৯ ওয়ার্ডে প্রার্থী ঘোষণা আসছে
- আল আকসা সমাজ কল্যাণ যুব সংঘ ভাটিরফৌদ কর্তৃক ফ্রি সুন্নতে খৎনা ক্যাম্প অনুষ্ঠিত…
- কানাইঘাটের বিশ্বজয়ী হাফেজ কামরুজ জামান কামিলকে রাজাগঞ্জে সংবর্ধনা
- জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে কানাইঘাট সমিতি, সিলেট মহানগর
- কানাইঘাটে বাঁশবাড়ী আদর্শ তরুণ সংঘ কর্তৃক দাখিল উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
- মিয়াগুল দুরন্ত সমাজকল্যান সংস্থার প্রাথমিক মেধা ভিত্তিক বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন
- কানাইঘাট দনা সীমান্তে ভারত ফেরত যুবতীকে ধর্ষনের অভিযোগে আরেকজন গ্রেফতার
» উপশহরে আওয়ামী লীগ নেতার ফার্মেসি ও মোগলাবাজার বাড়ি দখলের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে
প্রকাশিত: ০৬. সেপ্টেম্বর. ২০২৬ | রবিবার
নিজস্ব প্রতিবেদক, সিলেট: সিলেট নগরীর শাহপরাণ থানাধীন শাহজালাল উপশহর এলাকায় স্থানীয় আওয়ামী লীগ নেতা মো: আজহারুল ইসলাম চৌধুরীর ফার্মেসি ও মোগলাবাজার তুরুখালাতে তার বাড়ি বেআইনিভাবে দখলের মারাত্মক অভিযোগ উঠেছে বিএনপি নেতা আশরাফ ও তার সহযোগীদের বিরুদ্ধে।
স্থানীয় সূত্র ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, গতকাল ৫ সেপ্টেম্বর দুপুর ১২ টার দিকে বিএনপি নেতা আশরাফ তার সঙ্গীদের নিয়ে দলবলসহ এসে অবৈধভাবে উপশহর এলাকার বি ব্লকের ফার্মেসিটির নিয়ন্ত্রণ নেন এবং সেখানে তালা ঝুলিয়ে দখল নিশ্চিত করেন। এই ঘটনার পরই দুপুর আনুমানিক ২ টা ৩০ মিনিটের সময় মোগলবাজার তুরুখালাতে আজহারুলের বাড়িতেও একই আশরাফ ও দলবল ফিল্মি কায়দায় তান্ডব চালিয়ে দখল নেয়।
অভিযোগে আরও প্রকাশ, এটিই প্রথম ঘটনা নয়; ২০২৪ সালের নভেম্বর মাসেও উক্ত বিএনপি নেতা আশরাফ ও তার অনুসারীরা আজহারুল ইসলাম চৌধুরীর ঐ ফার্মেসিতে ও বাড়িতে হামলা, ভাঙচুর এবং ব্যাপক লুটপাট চালিয়েছিল।
ভুক্তভোগী পরিবার জানান, পূর্বের হামলার পর থেকেই তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছিলেন। এবার সরাসরি সম্পত্তি ও ব্যবসা প্রতিষ্ঠান জবরদখল করে নেওয়ায় তারা দিশেহারা হয়ে পড়েছেন। স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ এবং বেআইনিভাবে দখলকৃত সম্পত্তি পুনরুদ্ধারে অবিলম্বে আইনি পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্ত পরিবারটি।
এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলে তাদের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বিষয়টি নিয়ে এলাকায় চরম উত্তেজনা ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
সর্বশেষ খবর
- কাতারে নিহত কানাইঘাটের ৫ জনের পরিবারে আমিরাত প্রবাসীদের ১০ লক্ষ টাকার অর্থ সহায়তা
- কানাইঘাটে আইন-শৃঙ্খলা কমিটির সভা || মাদক ও চোরাচালান রোধে কঠোর নির্দেশনা
- সিলেট প্রেসক্লাব, জেলা প্রেসক্লাব, অনলাইন প্রেসক্লাব ও ইমজা নেতৃবৃন্দের সাথে সিউকে’র মতবিনিময় সভা
- ইউপি নির্বাচনে জমিয়ত: ৮নং ঝিংগাবাড়ীতে চেয়ারম্যানসহ ৯ ওয়ার্ডে প্রার্থী ঘোষণা আসছে
- আল আকসা সমাজ কল্যাণ যুব সংঘ ভাটিরফৌদ কর্তৃক ফ্রি সুন্নতে খৎনা ক্যাম্প অনুষ্ঠিত…
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
এই বিভাগের আরো খবর