- কানাইঘাট ট্রাক পিকআপ ও কাভার্ডভ্যান মালিক সমিতির শপথ গ্রহণ ও পরিচিতি সভা
- সিলেট মহানগরীতে রেড ক্রিসেন্টের ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ
- কানাইঘাটে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শান্তিপূর্ণ ভাবে শেষ হলো শারদীয় দুর্গাপূজা
- কানাইঘাটে শাহাব উদ্দিন হত্যা মামলা গ্রেফতারকৃত ৫ আসামী জেল হাজতে
- কানাইঘাটে অটোর সিরিয়াল নিয়ে বিরোধের জেরে সিএনজি চালককে কুপিয়ে হত্যা
- কানাইঘাটে ফ্যামেলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু
- কানাইঘাট থানা পুলিশের অভিযানে চোরাই মোটর সাইকেল উদ্ধার! আটক-১
- কানাইঘাটে উৎসবমূখর পরিবেশে চলছে দুর্গাপূজা! বিভিন্ন মন্ডপ পরিদর্শনে ইউএনও
- মব সৃষ্টি করে শিক্ষক লাঞ্ছিত — জড়িতদের গ্রেফতার দাবি কানাইঘাটের বিভিন্ন মহলের
- ভারতে পড়ে থাকা গুলিবিদ্ধ কানাইঘাটের খালেদ আহমদের লাশ উদ্ধার
» কানাইঘাটে ফ্রিজ কান্ড! এনসিপি নেতার মামলায় ওয়ালটন কর্মকর্তাদের জামিন
প্রকাশিত: ০৭. সেপ্টেম্বর. ২০২৬ | সোমবার
কানাইঘাট প্রতিনিধিঃ কানাইঘাট বাজার ওয়াটন প্লাজা থেকে কিস্তিতে ফ্রিজ কিনে কিস্তি পরিশোধ না করায় কিস্তির টাকা আদায় করতে গিয়ে এনসিপি নেতা বোরহান উদ্দিন ইউসুফ কর্তৃক ওয়ালটনের কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা করায় কানাইঘাট জুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। এ নিয়ে কানাইঘাটের রাজনৈতিক অঙ্গণে এনসিপি নেতার মামলা নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তবে সোমবার (৭ সেপ্টেম্বর) মামলার আসামী ওয়ালটন কর্মকর্তারা সিলেটের আদালতে আত্মসম্পন করে জামিন চাইলে বিজ্ঞ আদালত তাদের জামিন মঞ্জুর করেন। জানা যায়, সিলেট জেলা এনসিপির আহবায়ক কমিটির সাংগঠনিক সম্পাদক বোরহান উদ্দিন ইউসুফ কানাইঘাট পৌরসভার মহেষপুর গ্রামে বছরখানিক থেকে একটি ভাড়াটিয়া বাসায় পরিবার নিয়ে বসবাস করছেন। তার গ্রামের বাড়ি উপজেলার লক্ষীপ্রসাদপূর্ব ইউনিয়নের সাউদগ্রামে। জানা যায় বড়চতুল ইউনিয়নের মুক্তাপুর গ্রামের মন্তাজ আলীর পুত্র শামীম আহমদ গত ৯জুন কানাইঘাট ওয়ালটন প্লাজা থেকে একটি ফ্রিজ কিনতে আসেন। এ সময় তার পুর্ব পরিচিত এনসিপি নেতা বোরহান উদ্দিন ইউসুফের সাথে দেখা হয়। তাদের মধ্যে কপোকথন হলে শামীম আহমদ নগদে ফ্রিজ কিনার কথা বলে। এতে কথাটি এনসিপি নেতা বুরহান উদ্দিন ইউসুফ লোফে নেন এবং জানতে চান কত টাকার মধ্যে ফ্রিজ কিনবে। একপর্যায়ে শামীম আহমদ ৩০ থেকে ৩৫ হাজারের মধ্যে ফ্রিজ কিনার কথা বললে, বুরহান উদ্দিন ইউসুফ জানায় ওয়ালটন প্লাজার সকলের সাথে তার ভাল সম্পর্ক, সে ফ্রিজ কিনে দিলে এর মান খুবই ভাল হবে, ইত্যাদি কথায় সহজ সরল শামীম আহমদকে বুঝিয়ে নেয় এবং শামীম আহমদকে ওয়ালটন প্লাজার সামনে থাকার কথা বলে ভিতরে প্রবেশ করে। সেখানে বুরহান উদ্দিন ইউসুফ মাসিক ৪হাজার ৩শত ১০ টাকা ৬ মাসের কিস্তি নগদ ৭ হাজার টাকা জমা দিয়ে মোট ৩২ হাজার ৮শত ৫০ টাকা দামের ফ্রিজটি বুরহান উদ্দিন ইউসুফ তাহার নিজের নামে ক্রয় করে বাহিরে চলে আসেন। এরপর শামীম আহমদের কাছ থেকে নগদ সব টাকা নিয়ে তারা ওয়ালটন প্লাজায় প্রবেশ করেন এবং ফ্রিজ নিয়ে শামীম আহমদ বাড়িতে চলে যায়। কানাইঘাট ওয়ালটন প্লাজার ব্যবস্থাপক সোহাগ হোসেন জানান বুরহান উদ্দিন ইউসুফ কিস্তিতে ফ্রিজ কিনেন। কিন্তু জুলাই মাসের কিস্তি বহু চেষ্টা করে ৪৩১০টাকার পরিবর্তে তার কাছ থেকে মাত্র ১ হাজার টাকা আদায় করা হয়েছে। এরপর জুলাই মাসের ৩৩১০ টাকা ও আগস্টের পুরো কিস্তি তাহার কাছ থেকে আদায় করতে বহু চেষ্টা করা হয়। কিন্তু কোন ভাবে কিস্তি আদায় করতে না পারায় তারা গত ২৪ আগস্ট দুপুর ১২টার দিকে ওয়ালটন প্লাজার সংশ্লিষ্ট কর্মকর্তারা কিস্তি আদায় করতে বোরহান উদ্দিন ইউসুফের বাসায় যান। কথাবার্তা বলার একপর্যায়ে বুরহান উদ্দিন ইউসুফ তাদেরকে বাসার ভিতরে রেখে ঘটনাটি ভিন্নখাতে নেওয়ার জন্য দরজা বন্ধ করার চেষ্টা করলে তারা ভিতর থেকে দরজা খুলে বের হওয়ার সময় দরজায় ধাক্কা লেগে বুরহান উদ্দিন ইউসুফের কপালে আঘাত লাগে। এরপর বিষয়টি শান্তিপূর্ণ ভাবে মিমাংসা করার জন্য ঐদিন রাতে কানাইঘাট থানার ওসি আমিনুল ইসলামের কার্যালয়ে উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা ফয়ছল আহমদ, সদর ইউপি বিএনপির সভাপতি নিজাম উদ্দিন মেম্বার, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রাসেল চৌধুরী ও উপজেলা এনসিপির নেতৃবৃন্দ সহ ওয়ালটনের উর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে সেপ্টেম্বর মাসের ১০ তারিখের মধ্যে ওয়ালটনের ফ্রিজের ৩টি কিস্তির টাকা বুরহান উদ্দিন ইউসুফ কর্তৃক পরিশোধ করা ও জখমের চিকিৎসা খরচ ওয়ালটন কর্তৃপক্ষ দেওয়ার সিদ্ধান্ত হয়। এতে বুরহান উদ্দিন ইউসুফ সন্তুষ্ট হয়ে বৈঠকের সিন্ধান্ত মেনে ওয়ালটনের কর্মকর্তাদের মিষ্টি মূখ করানো সহ বিষয়টি ভুল বুঝাবুঝির অবসান হয়েছে বলে স্থানীয় গণমাধ্যম কর্মীদের কাছে তুলে ধরে ব্রিফিং করেন এবং বিষয়টি বোরহান উদ্দিন নিজেও ফেইসবুকে তা প্রচার করেন। কিন্তু শান্তিপুর্ণ ভাবে বিষয়টি নিষ্পত্তির পর হঠাৎ করে এনসিপি নেতা বোরহান উদ্দিন ইউসুফ গত ৩১ আগস্ট সিলেটের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী ৫নং আদালতে বাদী হয়ে কানাইঘাট বাজার ওয়ালটন প্লাজার ৬জন কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে দস্যু ও ডাকাত আখ্যায়িত করে তাকে মারধর করে গুরুত্ব আহত ও ডাকাতির উদ্যেশ্যে ঘরে প্রবেশ করে তার স্ত্রীর স্বর্ণ লুট সহ আরো বিভিন্ন অসত্য অভিযোগ এনে মামলা দায়ের করেন। মামলাটি দায়েরের পর থেকে কানাইঘাটের রাজনৈতিক ও সামাজিক অঙ্গণে তোলপাড় সৃষ্টি হয়েছে। এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম বলেন এনসিপির নেতা বোরহান উদ্দিন ইউসুফের সাথে ওয়ালটন কর্মকর্তাদের সৃষ্ট ঘটনা রাজনৈতিক নেতৃবৃন্দের উপস্তিতিতে সুন্দর ভাবে তা মিমাংসা করা হয়েছিল। কিন্তু এ নিয়ে বোরহান উদ্দিন ইউসুফ আদালতে মামলা দেওয়ায় তা থানায় রেকর্ড করা হয়েছে। উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা ফয়ছল আহমদ জানিয়েছেন একটি রাজনৈতিক দলের নেতা হিসেবে বোরহান উদ্দিন ইউসুফের সাথে ওয়ালটনের কর্মকর্তাদের মধ্যে যে অনাকাঙ্খিত ঘটনা ঘটেছিল, তা আমরা থানায় বসে বোরহান উদ্দিন ইউসুফের কথামত এবং তাহার সম্মতিক্রর্মে শান্তিপুর্ণ ভাবে শেষ করেছিলাম। এখন সে আদালতে ওয়ালটনের কর্মকর্তাদের বিরুদ্ধে যে মামলা দায়ের করেছে, তা কোন ভাবেই কানাইঘাটের মানুষ সমর্থন করে না। এবিষয়ে শামীম আহমদ জানান তিনি নগদ টাকা দিয়ে ফ্রিজ কিনতে ওয়ালটনে আসেন। কিন্তু বোরহান উদ্দিন ইউসুফ প্রতারণার আশ্রয়ে তাহার কাছ থেকে সম্পুর্ণ টাকা নিয়ে নিজের নামে ফ্রিজটি কিনেছেন। এঘটনার পর থেকে তিনি চরম বিপাকে পড়েছেন। তিনি যে ফ্রিজটি কিনেছেন তার কোন ধরণের প্রমাণাদি কাগজপত্র বোরহান উদ্দিন ইউসুফ তাকে দিচ্ছেন না। এ দিকে এনসিপি নেতা বোরহান উদ্দিন ইউসুফের অভিযোগ যে ভাবে তার আহতের ঘটনাটি নিষ্পত্তি করা হয়েছে তাতে তিনি সহ তার দলের নেতাকর্মীরা সন্তুষ্ট নন। তাকে আহত করা হয়েছে এবং তার স্ত্রীর স্বর্ণ লুট করা হয়েছে। এসবের ক্ষতিপুরণ না পাওয়ার কারনে জেলা এনসিপির নেতাদের নির্দেশে তিনি আদালতে মামলা দায়ের করেছেন।
সর্বশেষ খবর
- কানাইঘাট ট্রাক পিকআপ ও কাভার্ডভ্যান মালিক সমিতির শপথ গ্রহণ ও পরিচিতি সভা
- সিলেট মহানগরীতে রেড ক্রিসেন্টের ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ
- কানাইঘাটে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শান্তিপূর্ণ ভাবে শেষ হলো শারদীয় দুর্গাপূজা
- কানাইঘাটে শাহাব উদ্দিন হত্যা মামলা গ্রেফতারকৃত ৫ আসামী জেল হাজতে
- কানাইঘাটে অটোর সিরিয়াল নিয়ে বিরোধের জেরে সিএনজি চালককে কুপিয়ে হত্যা
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
এই বিভাগের আরো খবর
- কানাইঘাটে শাহাব উদ্দিন হত্যা মামলা গ্রেফতারকৃত ৫ আসামী জেল হাজতে
- কানাইঘাটে অটোর সিরিয়াল নিয়ে বিরোধের জেরে সিএনজি চালককে কুপিয়ে হত্যা
- মব সৃষ্টি করে শিক্ষক লাঞ্ছিত — জড়িতদের গ্রেফতার দাবি কানাইঘাটের বিভিন্ন মহলের
- কানাইঘাটের আজিজুর হত্যা মামলার প্রধান আসামী আলমগীর গ্রেফতার
- আদালতের নির্দেশে লোভাছড়া পাথর কোয়ারীতে উচ্চ পযার্য়ের তদন্ত কমিটি

