- সিলেট প্রেসক্লাব, জেলা প্রেসক্লাব, অনলাইন প্রেসক্লাব ও ইমজা নেতৃবৃন্দের সাথে সিউকে’র মতবিনিময় সভা
- ইউপি নির্বাচনে জমিয়ত: ৮নং ঝিংগাবাড়ীতে চেয়ারম্যানসহ ৯ ওয়ার্ডে প্রার্থী ঘোষণা আসছে
- আল আকসা সমাজ কল্যাণ যুব সংঘ ভাটিরফৌদ কর্তৃক ফ্রি সুন্নতে খৎনা ক্যাম্প অনুষ্ঠিত…
- কানাইঘাটের বিশ্বজয়ী হাফেজ কামরুজ জামান কামিলকে রাজাগঞ্জে সংবর্ধনা
- জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে কানাইঘাট সমিতি, সিলেট মহানগর
- কানাইঘাটে বাঁশবাড়ী আদর্শ তরুণ সংঘ কর্তৃক দাখিল উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
- মিয়াগুল দুরন্ত সমাজকল্যান সংস্থার প্রাথমিক মেধা ভিত্তিক বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন
- কানাইঘাট দনা সীমান্তে ভারত ফেরত যুবতীকে ধর্ষনের অভিযোগে আরেকজন গ্রেফতার
- প্যারিসে জিডিএ-এর ঐতিহাসিক মেলবন্ধন: হাসপাতাল নির্মাণে আড়াই কোটি টাকার অঙ্গীকার
- বিশ্ব ফিজিওথেরাপি দিবসে জালালাবাদ থেরাপি সেন্টার ও হাসপাতালের নানা কর্মসূচি
» রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সুধীজনদের সাথে কানাইঘাটের নবাগত ইউএনও’র মতবিনিময়
প্রকাশিত: ০৬. আগস্ট. ২০২৬ | বৃহস্পতিবার
কানাইঘাট প্রতিনিধিঃ কানাইঘাট উপজেলার রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সুধীবৃন্দের সাথে বিশেষ মতবিনিময় করেছেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমাইয়া ফেরদৌস। বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেল ৩টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় নির্বাহী কর্মকর্তা সুমাইয়া ফেরদৌস বলেন, সদ্য তিনি এখানে ইউএনও হিসেবে যোগদান করেছেন। যোগদানের পর রাজনৈতিক দল, সূধীজনদের নিয়ে তার এ প্রথম বৈঠক। আপনাদের মূল্যবান মতামত ও পরামর্শ নিয়ে কানাইঘাট উপজেলাকে একটি সুন্দর জনপদে পরিণত করতে আমি সবাইকে সাথে নিয়ে কাজ করতে চাই।
তিনি বলেন, সরকার তাকে এখানে পাঠিয়েছেন স্থানীয় পর্যায়ে সবধরনের উন্নয়ন, জবাবদিহিতা ও স্বচ্ছতার সহিত বাস্তবায়নের পাশাপাশি সরকারের সমস্ত সেবা মানুষের দূরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য। এজন্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সূধীজন, সাংবাদিক, জনপ্রতিনিধি সহ সকল মহলের সহযোগিতা কামনা করেন তিনি। মতবিনিময় সভায় উপস্থিত উপজেলা বিএনপি, জামায়াত, জমিয়ত, খেলাফত মজলিস সহ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সর্বাত্মক সহযোগিতার আশ^াস প্রদান করেন।
তারা কানাইঘাট পৌর শহরের সৌন্দর্য্য বর্ধন, যানজট নিরসন, ফুটপাত দখলমুক্ত, গ্রামীণ রাস্তা-ঘাটের উন্নয়ন, হাট-বাজারগুলোর সংস্কার কোন ধরনের অনিয়ম, দুর্নীতি ছাড়াই, উন্নয়নমূলক কর্মকান্ড বাস্তবায়ন, সরকারের দপ্তরগুলোর সেবার পরিধি আরো বাড়ানো সহ জনসাধারণের জন্য নেয়া সরকারের বিভিন্ন সেবা স্বচ্ছতার সহিত বাস্তবায়ন করার জন্য নবাগত নির্বাহী কর্মকর্তা সুমাইয়া ফেরদৌসের প্রতি আহŸান জানান। সেই সাথে আইন-শৃঙ্খলার উন্নয়নে জনসচেতনতা বাড়ানো, মাদকের বিরুদ্ধে আরো জোরালো অভিযানের উপর গুরুত্বারোপ করেন।
সভায় বিভিন্ন মতামত তুলে ধরে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) তাপস চক্রবর্তী তুষার, উপজেলা বিএনপির সভাপতি মামুন রশিদ মামুন, থানার ওসি (তদন্ত) শহিদুল ইসলাম, উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আব্বাস উদ্দিন, সাধারণ সম্পাদক মাস্টার সাজ উদ্দিন সাজু, পৌর বিএনপির সভাপতি নুরুল হোসেন বুলবুল, উপজেলা বিএনপির সহ সভাপতি হাজী জসিম উদ্দিন, আলমাছ উদ্দিন চৌধুরী, উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওঃ ফয়সল আহমদ, কেন্দ্রীয় জমিয়ত নেতা মাওঃ আবুল হোসেন চতুলী, জেলা খেলাফত মজলিশের সাংগঠনিক সম্পাদক মাওঃ শিব্বির আহমদ, বীরমুক্তিযোদ্ধা সুবেদার আফতাব উদ্দিন, উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাওঃ আমানুর রশিদ চৌধুরী, পৌর জামায়াতের আমির মাওঃ আব্দুল করিম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, উপজেলা জমিয়তে উলামায়ে ইসলামের সহ সভাপতি ইউপি চেয়ারম্যান মাওঃ শামছুল ইসলাম, সাধারণ সম্পাদক সাবেক ভাইস চেয়ারম্যান মাওঃ আলতাফ হোসেন, জমিয়ত নেতা মিম সালমান, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি মাস্টার শলিল চন্দ্র দাস, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সভাপতি শ্যামল কুমার দাস, উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি ভজন লাল দাস সহ কানাইঘাট বাজারের ব্যবসায়ীবৃন্দ এবং বিএনপির অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সর্বশেষ খবর
- সিলেট প্রেসক্লাব, জেলা প্রেসক্লাব, অনলাইন প্রেসক্লাব ও ইমজা নেতৃবৃন্দের সাথে সিউকে’র মতবিনিময় সভা
- ইউপি নির্বাচনে জমিয়ত: ৮নং ঝিংগাবাড়ীতে চেয়ারম্যানসহ ৯ ওয়ার্ডে প্রার্থী ঘোষণা আসছে
- আল আকসা সমাজ কল্যাণ যুব সংঘ ভাটিরফৌদ কর্তৃক ফ্রি সুন্নতে খৎনা ক্যাম্প অনুষ্ঠিত…
- কানাইঘাটের বিশ্বজয়ী হাফেজ কামরুজ জামান কামিলকে রাজাগঞ্জে সংবর্ধনা
- জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে কানাইঘাট সমিতি, সিলেট মহানগর
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
এই বিভাগের আরো খবর