সর্বশেষ

» কানাইঘাটের কিশোর আহাদের খুনি সায়েমের আদালতে আত্মসমর্পন, ৫ দিনের রিমান্ড চাইবে পুলিশ

প্রকাশিত: ০৯. জুলাই. ২০২৬ | বৃহস্পতিবার

কানাইঘাট প্রতিনিধিঃ কানাইঘাটের দরিদ্র কিশোর শ্রমিক আহাদ আহমদ (১৬) হত্যা মামলার প্রধান আসামী সায়েম আহমদ (২৩) আদালতে আত্মসমর্পনের পর জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেছেন বিজ্ঞ আদালত। হত্যাকান্ডের পর ঘাতক সায়েম আহমদ পলাতক ছিল। সে বৃহস্পতিবার (৯ জুলাই) সিলেটের কানাইঘাট চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করলে বিজ্ঞ আদালত তার জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। কিশোর শ্রমিক আহাদ আহমদের হত্যাকারী মামলার প্রধান আসামী পৌরসভার রায়গড় গ্রামের এনাম উদ্দিন @ ভান্ডারীর পুত্র।
আহাদ হত্যা মামলার প্রধান আসামী সায়েম আহমদ আদালতে সমর্পনের বিষয়টি স্বীকার করে কানাইঘাট থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম বলেন, এ হত্যাকান্ডের পর থেকে মূল ঘাতক সায়েম আহমদকে গ্রেফতার করতে পুলিশের একাধিক চৌকশ টিম অভিযান চালিয়ে আসছিল। তার অবস্থান জানার পর পুলিশের হাতে গ্রেফতার এড়াতে সে বিজ্ঞ আদালতে আত্মসমর্পন করে। মামলার অধিকতর তদন্তের স্বার্থে আসামী সায়েম আহমদের ৫ দিনের পুলিশ রিমান্ডের আবেদন চাওয়া হবে বলে তিনি জানান।
উল্লেখ্য যে, গত ২৮ জুন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কানাইঘাট উপজেলা রোডের তাজ উদ্দিন তাজুর ওয়ার্কশপে কথা কাটাকাটির জের ধরে কিশোর শ্রমিক আহাদ আহমদকে সায়েম আহমদ স্ক্রু ড্রাইভার দিয়ে মাথায় আঘাত করে গুরুতর আহত করে। পরদিন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আহাদ আহমদ মৃত্যুবরণ করে। এ ঘটনায় নিহতের চাচা রশিক উদ্দিন বাদী হয়ে কানাইঘাট থানায় আহাদের খুনী সায়েম আহমদ সহ ৩ জনকে আসামী করে হত্যা মামলা দায়ের করেন।
আহাদ আহমদ পৌরসভার মহেষপুর গ্রামের একটি টিনশেডের বাসায় তার দুই বোনকে নিয়ে নানার সাথে বসবাস করত। তার মা বছর খানেক পূর্বে মারা যান। সে পৌরসভার উত্তর দলইমাটি গ্রামের রিক্সা চালক সালেহ আহমদের পুত্র।
           

সর্বশেষ

আর্কাইভ

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31