সর্বশেষ

» দূর্বৃত্তদের হামলায় এমসি কলেজ শিক্ষার্থী আবিদ আহত

প্রকাশিত: ২৭. জুন. ২০২৫ | শুক্রবার

নিজস্ব সংবাদদাতা: দুর্বৃত্তদের হামলায় এমসি কলেজের চাঁদাবাজ বিরোধী আন্দোলনে নেতৃত্বধানকারী শিক্ষার্থী মহসিন আল আবিদ আহত হয়েছেন। গতকাল কলেজ থেকে ফেরার পথে নগরীর টিলাগড় পয়েন্টে দুর্বৃত্তরা তার উপর এ হামলা চালায় বলে জানা গেছে।

আবিদকে উদৃত করে তার সহপাঠি আলী জাবের জানান,বিকাল ৪ টার দিকে আবিদ কলেজ থেকে বাসায় ফেরার জন্য রাস্তার পাশে দাঁড়িয়ে রিকশার অপেক্ষা করছিলেন। এসময় ২টি মোটর সাইকেলযোগে ৪ জন যুবক এসে দেশীয় অস্ত্র দিয়ে আবিদের উপর অতর্কিত হামলা চালায়৷ আবিদ দৌড়ে প্রাণ রক্ষার চেষ্টা করে। এসময় হামলাকারীদের আঘাতে তার হাটু এবং হাত আঘাতপ্রাপ্ত হয়। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে বেসরকারী একটি হাসপাতালে নেওয়া হয়। এবং সেখানে তার প্রাথমিক চিকিৎসা সম্পন্ন হয়েছে। বর্তমানে তিনি শংকামুক্ত বলে চিকিৎসকরা জানিয়েছেন।

হামলাকারীদের পরিচয়ের ব্যাপারে গণমাধ্যম কর্মীরা শতভাগ নিশ্চিত না হলেও আহত আবিদের অভিযোগ,এমসি কলেজ ছাত্রদল নেতা মোহাম্মদ সামী ও জুনেদুরের নেতৃত্বে এ হামলা হয়েছে।

আবিদের সহপাঠিরা বলছেন,বিএনপি ও ছাত্রদলের চাঁদাবাজির প্রতিবাদে আবিদ গত কয়েকদিন থেকে খুবই সোচ্চার। গত ২৩ জুন অনুষ্ঠিত বিশাল প্রতিবাদ সমাবেশে আবিদ নেতৃত্ব এবং গণমাধ্যমে সাহসী বক্তৃতা দিয়েছেন। এর ফলে চাঁদাবাজির সাথে যুক্ত বিএনপি দলীয় লোকেরা তার উপর অনেক ক্ষীপ্ত। তারা তাকে হুমকিও দিয়েছে। সে ঘটনার জেরেই হামলার মাধ্যমে প্রাণনাশের এ চেষ্টা হতে পারে।’

আবিদের অভিযোগের বিষয় জানতে চাইলে ছাত্রদল নেতা মো:সামী এ ঘটনার সাথে নিজের এবং তার সংগঠন ছাত্রদলের সম্পৃক্ততা অস্বীকার করেন।

উল্লেখ্য,মহসিন আল আবিদ এমসি কলেজের একজন শিক্ষার্থী। বামপন্থী রাজনীতির সমর্থক ও মেধাবী বিতার্কিক হিসেবে পরিচিত। সে ‘মুরারিচাঁদ কবিতা পরিষদ’ এবং এমসি কলেজ ডিবেটিং সোসাইটির সদস্য।

           

সর্বশেষ

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031