সর্বশেষ

» কানাইঘাটে জ্বালানী তেলের বাজার মনিটরিং করতে মাঠে প্রশাসন! এক ব্যবসায়ীকে জরিমানা

প্রকাশিত: ২৮. মার্চ. ২০২৬ | শনিবার

কানাইঘাট প্রতিনিধিঃ কানাইঘাটে জ্বালানী তেলের বাজার মনিটরিং কার্যক্রমে মাঠে নেমেছে উপজেলা প্রশাসন। সরকারী নির্ধারিত দামের বেশী কেউ জ্বালানী তেল বিক্রি করলে অথবা মজুদ করে রাখলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা সহ মোবাইল কোর্টে জেল-জরিমানা করা হবে বলে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও প্রথম শ্রেণীর ম্যাজিষ্ট্রেট তাপস চক্রবর্তী তুষার স্থানীয় সাংবাদিকদের জানিয়েছেন। জ্বালানি তেলের বাজার মনিটরিং করতে শনিবার (২৮ মার্চ) দুপুরে থানা পুলিশকে সাথে নিয়ে সীমান্তবর্তী সুরইঘাট বাজার সহ বিভিন্ন এলাকায় যান উপজেলা সহকারী কমিশনার (ভুমি) তাপস চক্রবর্তী তুষার। এ সময় তিনি একটি জ্বালানী তেলের দোকানে অতিরিক্ত দামে তেল বিক্রির অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করে এক ব্যবসায়ীকে ২ হাজার টাকা জরিমানা করেন। জ্বালানী তেলের বাজার মনিটরিং করতে প্রতিদিন উপজেলার  বিভিন্ন হাট-বাজারে অভিযান এবং বিশেষ করে লাইসেন্সদারী জ্বালানী তেলের ডিলার ও খুচরা বিক্রেতাদের মনিটরিংয়ের আওতায় নিয়ে আসা হবে বলে তিনি জানান। জ্বালানী তেলের সরবরাহ কানাইঘাটে স্বাভাবিক রয়েছে কোন ব্যবসায়ী কৃত্রিম সংকট তৈরী করে অবৈধভাবে তেল মজুদ ও বিক্রি করলে উপজেলা প্রশাসনকে অবহিত করার জন্য বলা হয়েছে।

           

সর্বশেষ

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031