সর্বশেষ

» কানাইঘাটে ব্যবসায়ী আব্দুশ শহিদের উপর ফের হামলা, অন্তঃসত্ত্বা স্ত্রীসহ সন্তান আহত

প্রকাশিত: ১৭. আগস্ট. ২০২৪ | শনিবার

কানাইঘাট প্রতিনিধি: কানাইঘাটে মাত্র ১০ দিনের ব্যবধানে গাছবাড়ী বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আব্দুশ শহিদের উপর ফের হামলার ঘটনা ঘটেছে। হামলায় আব্দুশ শহিদের মা,

অন্তঃসত্ত্বা স্ত্রী ও সন্তান গুরুতর আহত হয়েছেন।

গতকাল শুক্রবার (১৬ আগস্ট) বিকেলে কানাইঘাট উপজেলার বানীগ্রাম ইউনিয়নের নিজ দলইকান্দি নয়াগ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, পাশবিক এ সন্ত্রাসী হামলায় আব্দুশ শহিদের ৩ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী খাদিজা বেগম গুরুতর আহত হয়েছেন। গর্ভের সন্তানের বেঁচে থাকা নিয়ে শঙ্কিত পরিবারের লোকজন।

জানা যায়, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর পরই গাছবাড়ী বাজারের ব্যবসায়ী ও সমাজকর্মী আব্দুশ শহিদের “শহিদ ট্রেডাসে” হামলা করে সন্ত্রাসীরা। তখন অভিযোগ উঠে পারিবারিক সম্পত্তির জের ধরে আব্দুশ শহিদের সৎ দুই ভাই মিলে শহিদের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ভাংচুর ও লুটপাট করে এবং দোকানের সামনে অগ্নিসংযোগ করে।

হামলায় আহত হয়ে আব্দুশ শহিদ প্রায় ১০ দিন চিকিৎসা নেয়ার পর কানাইঘাট থানায় মামলা করতে যান। কিন্তু থানার অফিসার ইনচার্জ মামলা না নিয়ে উল্টো এসব মামলা থেকে বিরত থাকতে বলেন ভিকটিমকে।

কোন উপায়ন্তর না দেখে থানা থেকে হতাশ হয়ে বাড়িতে ফিরে আসেন আব্দুশ শহিদ।

এদিকে, সৎ ভাইয়েরা খবর পেয়ে যায়, শহিদ তাদের বিরুদ্ধে মামলা করতে থানায় যাওয়ার। তখন থেকেই তারা হামলার নকশা আঁকতে শুরু করে।

আব্দুশ শহিদ স্ত্রী সন্তানদের নিয়ে বাড়িতে পৌঁছার পর পরই সৎ ভাই জামায়াত নেতা ফয়জুর রহমান ও শিবির নেতা ফয়সাল আহমদ আব্দুশ শহিদের উপর অতর্কিত হামলা শুরু করেন। শহিদকে বাঁচাতে মা ও স্ত্রী খাদিজা বেগম এগিয়ে আসলে তাদের উপরও হামলা করা হয়।

ন্যাক্ষারজনক এ হামলায় আব্দুশ শহিদের ৩ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী গুরুতর আহত হন,গর্ভের সন্তানের জীবন নিয়ে শঙ্কিত পরিবারের লোকজন।

এ সময় স্ত্রীর কোলে থাকা শিশু সন্তান আব্দুল্লাহও তাদের কাছ থেকে রেহাই পায়নি।

এ বিষয়ে কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, শুনেছি এরকম একটা ঘটনার। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি।

           

সর্বশেষ

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031