সর্বশেষ

» কানাইঘাট ওয়েল ফেয়ার এসোসিয়েশন ইউকে’র উদ্যোগে রমজানের অর্থ সহায়তা প্রদান

প্রকাশিত: ০৯. মার্চ. ২০২৬ | সোমবার

কানাইঘাট প্রতিনিধি: যুক্তরাজ্যে বসবাসরত কানাইঘাটবাসীর প্রিয় সংগঠন কানাইঘাট ওয়েল ফেয়ার এসোশিয়েশন ইউকের উদ্যেগে পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবারো অসহায় নারী-পুরুষের মধ্যে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। সোমবার (৯মার্চ) দুপুর ১২টায় কানাইঘাট পৌরশহরের ইট এন্ড মিট রেস্টুরেন্টে এসব অর্থ সহায়তা প্রদান করা হয়। অর্থ সহায়তা প্রদানের পূর্বে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে পৌরসভার ২নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর কাওসার আহমদের সভাপতিত্বে ও কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি নিজাম উদ্দিনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা র্দুনীতি প্রতিরোধ কমিটির সভাপতি কলামিষ্ট মাষ্টার মহি উদ্দিন। বক্তব্য রাখেন সাংবাদিক আলিম উদ্দিন, ইউপি সদস্য মাওলানা খলিলুর রহমান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আবুল হারিছ। স্থানীয় সাংবাদিক ও গণ্যমান্য ব্যাক্তিবর্গের উপস্থিতিতে সূধীজন বলেন কানাইঘাট ওয়েল ফেয়ার এসোশিয়েশন প্রতিষ্টার পর থেকে মানবিক এ সংগঠনের সাথে জড়িত সদস্যরা কানাইঘাটের দারিদ্র বিমোচন ও শিক্ষার উন্নয়নের পাশাপাশি সব সময় আত্ম-মানবতার সেবায় নিয়োজিত রয়েছেন। বিভিন্ন দুর্যোগ সহ পবিত্র রমজান ও ঈদের সময় কানাইঘাটের শত শত অসহায় মানুষের মাঝে নগদ অর্থ সহায়তা এবং খাদ্য সামগ্রী বিতরণ করে থাকেন। এছাড়া দরিদ্র কুটিহীন মানুষের ঘর-বাড়ি নির্মাণে সহায়তা করে থাকেন। এবারের রমজান মাসে প্রায় হাজারো মানুষের মধ্যে নগদ অর্থ সহায়তা প্রদান করায় সংগঠনের প্রতিষ্টাতা সভাপতি কৃষিবিদ নিজাম উদ্দিন চৌধুরী, বর্তমান সভাপতি মানবিক ব্যাক্তিত্ব ইকবাল হোসেন ও সাধারণ সম্পাদক সাবেক ছাত্র নেতা রশিদ আহমদ সহ নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন সূধীজন। নগদ অর্থ সহায়তা পেয়ে অনেকে কেঁেদ ফেলেন। তারা বলেন যে অর্থ তারা পেয়েছেন তা দিয়ে রমাজন মাসের নিত্যপ্রয়োজনীয় খাদ্য সমাগ্রী কিনবেন। তারা কানাইঘাট ওয়েলফেয়ার এসোশিয়েশন ইউকের নেতৃবৃন্দের দীর্ঘায়ী কামনা করেন।

           

সর্বশেষ

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031