সর্বশেষ

» সিলেটে যুবলীগ নেতা সাইফুল ইসলাম তুহেলের বাসায় হামলা-ভাঙচুর

প্রকাশিত: ১৬. আগস্ট. ২০২৪ | শুক্রবার

স্টাফ রিপোর্টার: ছাত্র-জনতার জুলাই গণঅভ্যুত্থানের মুখে ৫ আগস্ট আওয়ামী লীগের সভানেত্রী, ক্ষমতাচ্যুত

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর সারাদেশের ন্যায় সিলেটে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের বাসা বাড়িতে হামলা অব্যাহত আছে।

আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের সিলেট মহানগর শাখার ৪ নং ওয়ার্ডের সহ সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তুহেলের আম্বরখানাস্থ মুসলিমপাড়ার ঘূর্ণি ১৬ নং বাসায় হামলা,ভাংচুর চালিয়েছে যুবদল, ছাত্রদল ও জামায়াত শিবিরের নেতাকর্মীরা।

যুবলীগ নেতা সাইফুল সিলেটের কানাইঘাট উপজেলার উপর ঝিংগাবাড়ী গ্রামের নজরুল ইসলামের ছেলে।

(১৫ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে যুবদল,ছাত্রদল ও জামায়াত শিবিরের একদল নেতাকর্মী দেশী ও বিদেশী অস্ত্রশস্ত্র নিয়ে যুবলীগের এ নেতার বাসায় গুলি, ভাঙচুর ও লুটপাট চালায়। এসময় যুবলীগ নেতা সাইফুল ইসলাম তুহেলের পরিবার আতঙ্কিত হয়ে পড়েন।

সাইফুলের বাবা নজরুল ইসলাম জানান, আমার ছেলে যুবলীগের রাজনীতির সাথে জড়িত। তাই আওয়ামী লীগ সরকার পতনের পর আমার ছেলেকে হত্যা করতে বিএনপি, যুবদল,ছাত্রদল এবং জামায়াত শিবিরের সন্ত্রাসীরা ১৫ আগস্ট সন্ধ্যায় হঠাৎ আমার বাসায় এসে প্রথমে ফাঁকা গুলি চালায়। তারপর বাসার ভেতর ঢুকে হামলা, লুটপাট চালায়। আমার প্রাণ ভয়ে কিছু বলতে পারিনি।

এ ব্যাপারে কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান মোল্ল্যা জানান, শুনেছি যুবলীগ নেতা সাইফুল ইসলাম তুহেলের বাসায় গুলি ও হামলা চালানো হয়েছে। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি।

           

সর্বশেষ

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031