সর্বশেষ
- কানাইঘাট গাছবাড়ী মডার্ণ একাডেমীতে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করলেন মুফতি আবুল হাসান এমপি
- কাতারে নিহত কানাইঘাটের ৫ জনের পরিবারে আমিরাত প্রবাসীদের ১০ লক্ষ টাকার অর্থ সহায়তা
- কানাইঘাটে আইন-শৃঙ্খলা কমিটির সভা || মাদক ও চোরাচালান রোধে কঠোর নির্দেশনা
- সিলেট প্রেসক্লাব, জেলা প্রেসক্লাব, অনলাইন প্রেসক্লাব ও ইমজা নেতৃবৃন্দের সাথে সিউকে’র মতবিনিময় সভা
- ইউপি নির্বাচনে জমিয়ত: ৮নং ঝিংগাবাড়ীতে চেয়ারম্যানসহ ৯ ওয়ার্ডে প্রার্থী ঘোষণা আসছে
- আল আকসা সমাজ কল্যাণ যুব সংঘ ভাটিরফৌদ কর্তৃক ফ্রি সুন্নতে খৎনা ক্যাম্প অনুষ্ঠিত…
- কানাইঘাটের বিশ্বজয়ী হাফেজ কামরুজ জামান কামিলকে রাজাগঞ্জে সংবর্ধনা
- জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে কানাইঘাট সমিতি, সিলেট মহানগর
- কানাইঘাটে বাঁশবাড়ী আদর্শ তরুণ সংঘ কর্তৃক দাখিল উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
- মিয়াগুল দুরন্ত সমাজকল্যান সংস্থার প্রাথমিক মেধা ভিত্তিক বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন
» জামায়াত আমীরের সুস্থতা কামনায় সিলেট মহানগর জামায়াতের দোয়া মাহফিল
প্রকাশিত: ০১. আগস্ট. ২০২৫ | শুক্রবার
চেম্বার ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডাঃ শফিকুর রহমানের সুস্থতা কামনায় সিলেট মহানগর জামায়াতের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১ জুলাই) বাদ জুমআ নগরীর বন্দরবাজারস্থ কুদরত উল্লাহ জামে মসজিদে প্রাঙ্গনে উক্ত দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মহানগর জামায়াতের নায়েবে আমীর ড. নূরুল ইসলাম বাবুলের পরিচালনায় মাহফিলের পূর্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম। মোনাজাত পরিচালনা করেন কুদরত উল্লাহ জামে মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা মিফতাহুদ্দীন আহমদ।
মাহফিলে সংগঠনের সকল স্তরের জনশক্তির পাশাপাশি বিপুল সংখ্যক মুসল্লী অংশ নেন। মাহফিলে আমীরে জামায়াতের সুস্থতায় বিশেষ মোনাজাত করা হয়। এছাড়া মাহফিলে জুলাই-আগস্ট আন্দোলনে শহীদদের রুহের মাগফেরাত ও আহতদের সুস্থতা এবং দেশ-জাতি ও উম্মাহর মঙ্গল কামনায় মোনাজাত করা হয়।
মাহফিলে উপস্থিত ছিলেন, মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারী জাহেদুর রহমান চৌধুরী, বায়তুল মাল সেক্রেটারী মুফতী আলী হায়দার, জামায়াত নেতা মাওলানা আব্দুল মুকিত, সিলেট মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি এডভোকেট জামিল আহমদ রাজু, জামায়াত নেতা মু. আজিজুল ইসলাম, শফিকুল আলম মফিক, রফিকুল ইসলাম, সদর উপজেলা আমীর নাজির আহমদ প্রমূখ।
মাহফিল পূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেন, সিলেটের কৃতি সন্তান আমীরে জামায়াত ডাঃ শফিকুর রহমান দেশ ও জাতির যে কোন দুর্যোগে মানবতার কল্যাণে পুরো দেশ ছুটে বেরিয়েছেন। বর্তমানে দেশ ও জাতির চরম ক্রান্তিলগ্নে তিনি জাতির অভিভাবকের ভুমিকায় অবতীর্ণ হয়েছেন। জাতীয় সংকট দূরীকরণ ও মানবিক বাংলাদেশ বিনির্মাণে তিনি দেশের এই প্রান্ত থেকে ঐ প্রান্তে ছুটে চলেছেন। তিনি আজ অসুস্থ। হার্টে ব্লক ধরা পড়েছে। জরুরীভিত্তিতে বাইপাস সার্জারী প্রয়োজন। উন্নত চিকিৎসার জন্য সংগঠন ও পরিবারের পক্ষ থেকে তাঁকে বিদেশে চিকিৎসার জন্য অনুরোধ করা হয়েছিল। তিনি তা প্রত্যাখ্যান করে দেশের চিকিৎসা ব্যবস্থার প্রতি আস্থা ফেরাতে দেশেই বাইপাস সার্জারি করানোর সিদ্ধান্ত নিয়েছেন। শনিবার (২ জুলাই) আমীরে জামায়াতের বাইপাস সার্জারি হবে। দেশ ও জাতির এই ক্রান্তিলগ্নে তাঁর নেতৃত্ব আ জবড় প্রয়োজন। আমীরে জামায়াতের সুস্থতার জন্য সর্বস্তরের সিলেটবাসীর কাছে আমরা দোয়া চাই। আল্লাহ পাক আমীরে জামায়াতে দ্রুত পূর্ণাঙ্গ শিফা দান করুন। জাতির খেদমতে আরো বেশী ভুমিকা রাখার তৌফিক দান করুন। আমীন।
মুহাম্মদ ফখরুল ইসলাম আরো বলেন, আমীরে জামায়াতের সুস্থতা কামনায় দেশে-বিদেশ থেকে অনেকেই দোয়া করছেন, দান-সাদাকাহ করছেন ও খোঁজ খবর নিচ্ছেন। আমীরে জামায়াতের পরিবারের পক্ষ থেকে সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।
উল্লেখ্য- আমীরে জামায়াত ডাঃ শফিকুর রহমানের হার্টে ব্লক ধরা পড়ায় তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধিন রয়েছেন। শনিবার (২ জুলাই) রাজধানীর একটি হাসপাতালে তাঁর বাইপাস সার্জারী হবে। আমীরে জামায়াতের সুস্থতা কামনায় সিলেট মহানগর জামায়াতের পক্ষ থেকে সিলেটবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।

সর্বশেষ খবর
- কানাইঘাট গাছবাড়ী মডার্ণ একাডেমীতে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করলেন মুফতি আবুল হাসান এমপি
- কাতারে নিহত কানাইঘাটের ৫ জনের পরিবারে আমিরাত প্রবাসীদের ১০ লক্ষ টাকার অর্থ সহায়তা
- কানাইঘাটে আইন-শৃঙ্খলা কমিটির সভা || মাদক ও চোরাচালান রোধে কঠোর নির্দেশনা
- সিলেট প্রেসক্লাব, জেলা প্রেসক্লাব, অনলাইন প্রেসক্লাব ও ইমজা নেতৃবৃন্দের সাথে সিউকে’র মতবিনিময় সভা
- ইউপি নির্বাচনে জমিয়ত: ৮নং ঝিংগাবাড়ীতে চেয়ারম্যানসহ ৯ ওয়ার্ডে প্রার্থী ঘোষণা আসছে
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
এই বিভাগের আরো খবর
- ইউপি নির্বাচনে জমিয়ত: ৮নং ঝিংগাবাড়ীতে চেয়ারম্যানসহ ৯ ওয়ার্ডে প্রার্থী ঘোষণা আসছে
- কানাইঘাট উপজেলা ও পৌর শাখার যৌথ আয়োজনে জাসাসের বৃক্ষরোপন ও সেমিনার অনুষ্ঠিত
- জেলা প্রশাসকের সাথে সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের মতবিনিময়
- কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত কানাইঘাটের প্রবাসী পাঁচ পরিবারকে খেলাফত মজলিসের নগদ সহায়তা
- বিএনপি প্রতিশ্রুতি ভঙ্গ করে ফ্যাসিবাদী শাসনের দিকে হাটঁছে : মুহাম্মদ ফখরুল ইসলাম