সর্বশেষ

» কানাইঘাটে যুবলীগ নেতা দেলওয়ার হোসেনের বাড়িতে হামলা- ভাঙচুর ও অগ্নিসংযোগ

প্রকাশিত: ০৬. মার্চ. ২০২৫ | বৃহস্পতিবার

কানাইঘাট প্রতিনিধি:কানাইঘাটে এক যুবলীগ নেতার বাড়িতে হামলা ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। গতকাল বুধবার (৫ মার্চ ) রাতে এ ঘটনা ঘটে। ঐ যুবলীগ নেতার নাম দেলওয়ার হোসেন। তিনি কানাইঘাট উপজেলা যুবলীগের দপ্তর সম্পাদক এবং উপজেলার ঝিংগাবাড়ী ইউনিয়নের আগফৌদ নারাইনপুর গ্রামের মখলিছুর রহমানের ছেলে। একদল মুখোশধারী সন্ত্রাসী যুবলীগের এ নেতার বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করেছে।

জানা যায়, সন্ত্রাসীরা দেলওয়ার হোসেনের ঘরের জিনিসপত্র ভাংচুর করে। ঘরের দরজা জানালা ও গ্লাস সব কিছু তছনছ করে লুটপাট চালায় এবং যাওয়ার সময় বাড়িতে অগ্নিসংযোগ করে। এতে করে অপূরণীয় ক্ষতি করেছে দুর্বৃত্তরা।

এ সময় সন্ত্রাসীরা পরিবারের সদস্যদের শারিরীকভাবেও লাঞ্চিত করে।

দেলোয়ার হোসাইন এর পিতা মখলিছুর রহমান এ প্রতিবেদককে জানান, আমার ছেলে দেলওয়ার যুবলীগের রাজনীতি করতো। আর এ কারণেই আমাদের বাড়িতে হামলা ভাংচুর, অগ্নিসংযোগ।

কারা হামলা করেছে জানতে চাইলে তিনি বলেন, গতকাল রাত ৮ ঘটিকার দিকে হঠাৎ ৪/৫টি মোটর সাইকেল যোগে একদল মুখোশধারী সন্ত্রাসী আমাদের বাড়ীতে এসে সবাইকে অবরুদ্ধ করে ফেলেন এবং দেলওয়ারের সন্ধান চান। দেলওয়ার বাড়িতে নেই জানালে সন্ত্রাসীরা ঘরের জিনিসপত্র ভাংচুর শুরু করে। আলমারি, সােকেস, কেবিনেটসহ বিভিন্ন আসবাপত্র ভাঙচুর করে অপূরণীয় ক্ষতি সাধন করেছে। যাওয়ার সময় লুটপাট করে ও অগ্নিসংযোগ করে। পরে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় তার পরিবার আতংকিত বলে জানান।

           

সর্বশেষ

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031