সর্বশেষ

» কানাইঘাটে টাস্কফোর্সের অভিযানে ক্রাশার মেশিন জব্দ

প্রকাশিত: ০৮. মে. ২০২৫ | বৃহস্পতিবার

কানাইঘাট প্রতিনিধিঃ কানাইঘাটে টাস্কফোর্সের অভিযান চালিয়ে পাথর ভাঙ্গার অবৈধ ক্রাসার মেশিনের যন্ত্রপাতি গুড়িয়ে দিয়ে জব্দ করা হয়েছে। জানা যায়, গত বুধবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তারের নেতৃত্বে টাস্কফোর্সের অভিযান চালিয়ে কানাইঘাটে সাতবাঁক ইউনিয়নের বাংলা বাজারের পাশে অবস্থিত স্থানীয় ইউপি সদস্য মঈনুল হকের অবৈধ পাথর ভাঙার ক্রাসার মেশিন ও যন্ত্রপাতি জব্দ করা হয়। অভিযানের সময় ক্রাসার মেশিনের মালিক মঈনুল হক মেম্বার অনুপস্থিত থাকায় তার বিরুদ্ধে সিলেট পরিবেশ অধিদপ্তর বাদী হয়ে মামলা করবে বলে নির্বাহী কর্মকর্তা ও ১ম শ্রেণির ম্যাজিস্ট্রেট তানিয়া আক্তার জানান।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন থেকে মঈনুল হক মেম্বার বাংলা বাজারের পাশে এবং সাতবাঁক ইউনিয়ন পরিষদের যাতায়াতের দলইমাটি পাকা রাস্তার পাশে অবৈধভাবে কয়েকটি ক্রাশার মেশিন দিয়ে লোভাছড়া পাথর কোয়ারী থেকে অবৈধভাবে গত ৫ আগস্টের পর উত্তোলনকৃত পাথর ক্রাশার মেশিনের আশপাশে স্তুপ করে রাতের আঁধারে তা ভেঙে বিক্রি করে আসছিল। সংবাদ পেয়ে পরিবেশ অধিদপ্তর ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা সেখানে অভিযান চালিয়ে বিপুল পরিমান পাথর জব্দ করেন এবং মামলাও করেন। কিন্তু তারপরও অবৈধভাবে ক্রাশার মেশিন দিয়ে আবারো জব্দকৃত পাথর ভেঙে বিক্রি করায় গত বুধবার মঈনুল হক মেম্বারের ক্রাশার মেশিনে টাক্স ফোর্সের অভিযান চালানো হয়।

           

সর্বশেষ

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031