- আবারো লোভার জব্দকৃত পাথর চুরি করে নিয়ে যাওয়া হচ্ছে আটগ্রামে
- রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সুধীজনদের সাথে কানাইঘাটের নবাগত ইউএনও’র মতবিনিময়
- কানাইঘাটে প্রশাসনের উদ্যোগে গণঅভ্যুত্থান দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত
- সিলেট অনলাইন প্রেসক্লাবের পুরস্কার বিতরণ ও নতুন সদস্যদের পরিচিতি সভা অনুষ্ঠিত
- লোভাছড়ার জব্দকৃত পাথর চুরির হিড়িক! বেপরোয়া জকিগঞ্জের আটগ্রামের অবৈধ ক্রাশার জোন চক্র
- লন্ডনে সিলেট শাহজালাল হাউজিং এস্টেটস (উপশহর) প্রবাসী অ্যাসোসিয়েশনের সভা অনুষ্ঠিত
- কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত কানাইঘাটের প্রবাসী পাঁচ পরিবারকে খেলাফত মজলিসের নগদ সহায়তা
- বিএনপি সকল ধর্মের মানুষের সমান অধিকার ও ধর্মীয় মুল্যবোধে বিশ্বাসী: আবুল কাহের চৌ: শামিম
- রাজা গিরিশচন্দ্র স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন
- সিলেটে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশানের বিভাগীয় অভিনয় কর্মশালা সম্পন্ন
» কানাইঘাটে কাতার প্রবাসী হত্যার ঘটনায় থানায় মামলা দায়ের ॥ খুনীরা অধরা
প্রকাশিত: ১৮. মার্চ. ২০২৫ | মঙ্গলবার
কানাইঘাট প্রতিনিধি ঃ সিলেটের কানাইঘাটের রাজগঞ্জ ইউনিয়নে শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় কাতার প্রবাসী রশিদ আহমদের হত্যাকারীদের এখন পর্যন্ত গ্রেফতার করতে পারেনি পুলিশ। নিহতের ভাই রাজাগঞ্জ ইউনিয়নের খালপাড় গ্রামের মৃত আনা মিয়ার পুত্র লাল মিয়া বাদী হয়ে কানাইঘাট থানায় ৬ জনকে আসামী করে গতকাল সোমবার হত্যা মামলা দায়ের করেন। থানার মামলা নং- ১৩, তারিখ- ১৮/০৮/২০২৫ইং। মামলায় প্রবাসী রশিদ আহমদ হত্যাকান্ডের সাথে সরাসরি জড়িত একই গ্রামের মৃত মাহমুদ হোসেনের পুত্র রাজু আহমদ, সাজ আহমদ, মৃত ফয়জুর রহমানের পুত্র রুহেল আহমদ, মৃত আমির উদ্দিনের পুত্র রাহেল আহমদ, মৃত তজম্মুল আলীর পুত্র মাওলানা আব্দুল মতিন ও তাদের ভাড়াটিয়া গোলাপগঞ্জ উপজেলার লালনগর গ্রামের হাসান আহমদকে আসামী করা হয়েছে।
গত রবিবার রাত ১টার দিকে শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে কাতার প্রবাসী রশিদ আহমদ (২৮) ও তার বড় ভাই রাজা মিয়া আপন ভগ্নিপতি সালেহ আহমদকে তার নিজ বাড়িতে হামলাকারীদের নির্যাতন থেকে বাঁচাতে এগিয়ে আসলে সালেহ আহমদের চাচাতো ভাই রাজু আহমদ, সাজু আহমদ ও তাদের সহযোগীরা ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি কুপিয়ে প্রবাসী রশিদ আহমদ ও তার ভাই রাজা মিয়াকে গুরুত আহত করে। রক্তাক্ত অবস্থায় দুই ভাইকে স্থানীয় লোকজন উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে ভর্তি করা হলে সোমবার সকালে চিকিৎসাধীন অবস্থায় রশিদ আহমদ মৃত্যু বরণ করেন। তার ভাই রাজা মিয়া গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
এদিকে অত্যন্ত নির্মম ভাবে কাতার প্রবাসী রশিদ আহমদকে হত্যা করা হলেও এখন পর্যন্ত খুনীদের গ্রেফতার করতে আইন-শৃঙ্খলা বাহিনী ব্যর্থ হওয়ায় এলাকায় জনমনে তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। ময়না তদন্তের পর প্রবাসীর লাশ সোমবার বিকেলে নিজ বাড়িতে নিয়ে আসা হলে আত্মীয়-স্বজনরা কান্নায় ভেঙে পড়েন। তারা হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে এলাকায় শান্তি ফিরিয়ে আনার জন্য পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন। সোমরাত রাত ১০টায় গ্রামের জামে মসজিদে প্রবাসীর রশিদ আহমদের জানাজার নামাজ অনুষ্ঠিত হলে হাজারো শোকাহত মানুষ শরীক হন। জানাজার নামাজে রাজাগঞ্জ ইউপি চেয়ারম্যান মাওলানা শামসুল ইসলাম সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ হত্যাকান্ডের পরও খুনীদের গ্রেফতার করতে পুলিশ ব্যর্থ হওয়ায় ক্ষোভ প্রকাশ করে দ্রুত খুনীদের গ্রেফতারের দাবী জানান।
থানার অফিসার ইনচার্জ আব্দুল আউয়াল জানান, প্রবাসী রশিদ আহমদের খুনীদের গ্রেফতার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। আমরা সর্বাত্মক চেষ্টা করছি আসামীদের গ্রেফতার করার জন্য।
সর্বশেষ খবর
- আবারো লোভার জব্দকৃত পাথর চুরি করে নিয়ে যাওয়া হচ্ছে আটগ্রামে
- রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সুধীজনদের সাথে কানাইঘাটের নবাগত ইউএনও’র মতবিনিময়
- কানাইঘাটে প্রশাসনের উদ্যোগে গণঅভ্যুত্থান দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত
- সিলেট অনলাইন প্রেসক্লাবের পুরস্কার বিতরণ ও নতুন সদস্যদের পরিচিতি সভা অনুষ্ঠিত
- লোভাছড়ার জব্দকৃত পাথর চুরির হিড়িক! বেপরোয়া জকিগঞ্জের আটগ্রামের অবৈধ ক্রাশার জোন চক্র
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
এই বিভাগের আরো খবর