সর্বশেষ

» কানাইঘাট উপজেলা ও পৌরসভা স্থায়ী শুমারি কমিটির সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ২৬. নভেম্বর. ২০২৪ | মঙ্গলবার

কানাইঘাট প্রতিনিধিঃ অর্থনৈতিক শুমারি ২০২৪ উপলক্ষ্যে কানাইঘাট উপজেলা ও পৌরসভা স্থায়ী শুমারি কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। অর্থনৈতিক শুমারিতে তথ্য দিন, নতুন বাংলাদেশ বিনির্মাণে অংশ নিন এই প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল মঙ্গলবার দুপুর ১২টায় উপজেলা পরিষদ সভা কক্ষে কমিটির সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রশাসন ও উপজেলা পরিসংখ্যান অফিসের আয়োজনে অনুষ্ঠিত সভায় উপজেলা নিবার্হী কর্মকর্তা ফারজানা নাসরীন সভাপতিত্ব করেন। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারি কমিশনার (ভ‚মি) ওয়াজিদ ওয়াসিফ, কানাইঘাট সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সিরাজুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল হক, উপজেলা শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম তালকুদার, কানাইঘাট রামিজা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুন আহমদ, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মোস্তাফিদুল হক সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।
সভায় অর্থনৈতিক শুমারির তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন উপজেলা শুমারি সমন্বয়কারী মোহাম্মদ এমদাদ আলী, জোনাল অফিসার মৃদুল পাল।

           

সর্বশেষ

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031