- গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
- প্রকৃত হামলাকারীদের আসামী না করে মামলা দিয়ে হয়রানী! কানাইঘাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন
- অধ্যক্ষ মাও. ফরিদ উদ্দিন চৌধুরীর মৃত্যুতে কানাইঘাট প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক
- কানাইঘাটে নিজ মাদ্রাসায় চিরনিদ্রায় শায়িত সাবেক এমপি ফরিদ চৌধুরী || জানাজায় জনতার ঢল
- কানাইঘাটে কিশোর-কিশোরী ক্লাব ম্যানেজম্যান্ট কমিটির সভা অনুষ্ঠিত
- জমিয়ত নেতা মাওলানা আব্দুল জব্বারের জানাজায় হাজার হাজার মানুষের ঢল,বিভিন্ন মহলের শোক
- গণিতের শিক্ষক নিয়োগ দিচ্ছে কানাইঘাটের গাজী বুরহান উদ্দিন (র.) জামেয়া ইসলামিয়া মাদ্রাসা
- কানাইঘাটে গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা অনুষ্ঠিত
- রাজাগঞ্জ জমিয়তের উদ্যোগে মাওলানা আব্দুল আজিজ বন্দরবাড়ি রাহ. এর স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল
- অবিলম্বে জৈন্তিয়ার ১০দফা দাবী বাস্তবায়ন করতে হবে: সাংবাদিক এম এ হান্নান
» ২৮ অক্টোবরের শাহাদত বরণকারীদের স্মরণে কানাইঘাটে জামায়াতের আলোচনা সভা
প্রকাশিত: ২৮. অক্টোবর. ২০২৪ | সোমবার
কানাইঘাট প্রতিনিধিঃ ২৮ অক্টোবর আওয়ামীলীগ সন্ত্রাসীদের লগী বৈঠার তান্ডবে নির্মমভাবে শাহাদত বরণকারীদের স্মরণে কানাইঘাট পৌর জামায়াতে ইসলামীর উদ্যোগে আলোচনা সভা ও প্রামাণ্যচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (২৮ অক্টোবর) বিকেল ৩টায় কানাইঘাট উত্তর বাজারে লগী বৈঠার তান্ডবের শাহাদত বরণকারীদের স্মরণে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে সুরাহ সদস্য হাফিজ মাও. আনোয়ার হোসেন খান। পৌর জামায়াতে ইসলামীর আমীর মাস্টার ফয়সল আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেনের পরিচালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা জামায়াতের নায়েবে আমীর উপাধ্যক্ষ মাও. ফয়জুল্লাহ বাহার, সহ সাধারণ সম্পাদক মাও. মাসুক আহমদ।
বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাও. কামাল উদ্দিন, মাও. বিলাল আহমদ, কানাইঘাট পৌর উলামা বিভাগের সভাপতি মাও. সাইফুল আলম, পৌর জামায়াতের নায়েবে আমীর সাবেক ছাত্রনেতা এ.কে.এম ওলিউল্লাহ, জেলা শিবিরের সভাপতি মারুফ আহমদ, সদর ইউপি জামায়াতের আমীর জুবায়ের আহমদ ইউসুফ, জামায়াত নেতা সারোয়ার ফারুকী, উপজেলা ছাত্র শিবিরের সভাপতি হাফিজ মিজানুর রহমান প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকা সহ সারাদেশে জামায়াত শিবিরের সমাবেশে হামলা চালিয়ে ১৪ জন নেতাকর্মীকে নির্মমভাবে হত্যা করে পৈচাশিক উল্লাস করে আওয়ামী হানাদাররা। খুনিদের বিরুদ্ধে মামলা হলেও আওয়ামী বাকশালীরা ক্ষমতায় আসার পর হত্যাকারীদের পুরষ্কৃত করে এবং মামলা তুলে নেয়ার মাধ্যমে মানবতাবিরোধী অপরাধ করে। নেতৃবৃন্দ অবিলম্বে ২৮ অক্টোবরের খুনিদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা পুণরায় সচল করে খুনিদের গ্রেফতার ও শাস্তি নিশ্চিত করার জন্য অর্ন্তবর্তীকালীন সরকারের প্রতি দাবী জানান। আলোচনা সভা শেষে ২৮ অক্টোবরের ভয়াবহ নির্মম হত্যাকান্ডের প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।
সর্বশেষ খবর
- গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
- প্রকৃত হামলাকারীদের আসামী না করে মামলা দিয়ে হয়রানী! কানাইঘাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন
- অধ্যক্ষ মাও. ফরিদ উদ্দিন চৌধুরীর মৃত্যুতে কানাইঘাট প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক
- কানাইঘাটে নিজ মাদ্রাসায় চিরনিদ্রায় শায়িত সাবেক এমপি ফরিদ চৌধুরী || জানাজায় জনতার ঢল
- কানাইঘাটে কিশোর-কিশোরী ক্লাব ম্যানেজম্যান্ট কমিটির সভা অনুষ্ঠিত
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
এই বিভাগের আরো খবর
- ঝিংগাবাড়ী ইউনিয়নসহ দেশবাসীকে জামায়াত নেতা মাওলানা মুখতার আহমদের ঈদ শুভেচ্ছা
- বিগত নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে গণরায় পাল্টে দেওয়া হয়েছে: সিলেটে এ.টি.এম আজহার এমপি
- এনসিপির কানাইঘাট উপজেলা চেয়ারম্যান প্রার্থী বুরহানুদ্দীন ইউসুফ
- গুণীদের সম্মান দিলে সমাজে গুণীজন তৈরি হয় : এমপি এমরান আহমদ চৌধুরী
- সরকার পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের পতন থেকে শিক্ষা নেয়নি: এডভোকেট জুবায়ের

