সর্বশেষ

» সিলেটে ১০৯ বস্তা ভারতীয় চিনিসহ আটক ৩

প্রকাশিত: ১০. অক্টোবর. ২০২৪ | বৃহস্পতিবার

চেম্বার ডেস্ক: সিলেটে ১০৯ বস্তা ভারতীয় চোরাই চিনি ও চোরাচালানের কাজে ব্যবহৃত একটি ট্রাক জব্দ ও ৩ চোরাকারবারীকে আটক করা হয়েছে।

আজ বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে সিলেট মহানগর পুলিশের গণমাধ্যম শাখা।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার সকালে এয়ারপোর্ট সড়কের সিলেট ক্যাডেট কলেজের সামনে গোপন সংবাদের ভিত্তিতে একটি ট্রাকে তল্লাশী চালায় এয়ারপোর্ট থানা পুলিশ।

এসময় তারা ১০৯ বস্তা ভারতীয় চোরাই চিনি উদ্ধার ও জব্দ এবং তিনজনকে গ্রেফতার করেন।

গ্রেফতারকৃতরা হলেন, গোয়াইনঘাটের টেকনাগুল গ্রামের লিলু মিয়ার ছেলে রুবেল মিয়া (২৫), হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার কসবা গ্রামের শাহজাহানের ছেলে হৃদয় আহমেদ (২১) ও ইলন রবি দাসের ছেলে সাজু রবি দাস(২২)। চোরাই কাজে ব্যবহৃত ট্রকাটিও আটক করা হয়েছে।

আটকৃতদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে তাদের আদালতে সপোর্দ করা হয়েছে বলেও নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্তি পুলিশ কমিশনার ( মিডিয়া) সাইফুল ইসলাম।

           

সর্বশেষ

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031