সর্বশেষ

» র‌্যাবের হাতে শাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক সজিবুর রহমান গ্রেফতার

প্রকাশিত: ২৫. সেপ্টেম্বর. ২০২৪ | বুধবার

চেম্বার ডেস্ক: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ছাত্রলীগের সাধারণ সম্পাদক সজিবুর রহমানকে (২৪) গ্রেফতার করেছে র‌্যাব-৯। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে নরসিংদীর রায়পুরা থানা এলাকা থেকে র‌্যাব-৯ ও র‌্যাব-১১ এর যৌথ টিম অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেছে।

র‌্যাব-৯-এর মিডিয়া কর্মকর্তা সহকারী পুলিশ সুপার মোঃ মশিহুর রহমান সোহেল এক প্রেস বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতার হওয়া সজিবুর রহমান নরসিংদীর রায়পুরা থানাধীন দুকুন্দিচর গ্রামের রবি উল্লাহ ছেলে। তার বিরুদ্ধে সিলেট মহানগর পুলিশের কোতয়ালি থানায় নাশকতার মামলা রয়েছে।

মোঃ মশিহুর রহমান সোহেল জানান, আসামিকে সিলেট কোতয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে। এ ছাড়া মামলার অন্য আসামিদের গ্রেফতার করার জন্য গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত আছে।

খোঁজ নিয়ে জানা যায়, সজিবুর রহমানের বিরুদ্ধে নাশকতা মামলা (এসএমপি, সিলেটের কোতোয়ালী থানার এফআইআর নং-১৫/৩৭০, তারিখ” ২০ আগস্ট ২০২৪ , ধারা- ১৪৩/ ১৪৭/ ১৪৮/ ৩২৪/ ৩০৭/ ৩০২/ ৩৪ দণ্ডবিধি আইন ১৮৬০) রয়েছে। এই মামলার আসামি হিসেবে সজিবুর রহমানকে গ্রেফতার করে র‌্যাব। এছাড়াও তার বিরুদ্ধে রুদ্রসেন হত্যা মামলাসহ আরও মামলা রয়েছে বলে জানা গেছে।

           

সর্বশেষ

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031