সর্বশেষ

» সিলেট কোতােয়ালী মডেল থানার সাবেক ওসি মঈন উদ্দিন গ্রেফতার

প্রকাশিত: ২৩. সেপ্টেম্বর. ২০২৪ | সোমবার

চেম্বার ডেস্ক: সিলেট কোতোয়ালি মডেল থানার বহুল আলোচিত সাবেক ওসি মঈন উদ্দিন শিপনকে (৪৩) অবশেষে গ্রেফতার করেছে ট্রাস্কফোর্স।

আজ সোমবার (২৩ সেপ্টেম্বর) ভোররাতে হবিগঞ্জের মাধবপুরের গোপীনাথপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

মাধবপুর থানার ডিউটি অফিসার উপপরিদর্শক মু. সাদরুল হাসান খান এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃত মঈন উদ্দিন সিলেটের তরুণ সাংবাদিক এটিএম তুরাব হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। গত ১৯ জুলাই নগরের প্রাণকেন্দ্র কোর্ট পয়েন্টে পুলিশের যে কজন সদস্য সাংবাদিক এটিএম তুরাবকে সরাসরি গুলিবর্ষণ করেন, ওসি মঈন উদ্দিন এদের অন্যতম। তিনি এসএমপির কোতোয়ালি থানার (১৪/৩৬৮-তারিখ ২০/০৮/২০২৪) মামলার এজাহারভুক্ত আসামি।

           

সর্বশেষ

আর্কাইভ

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31