সর্বশেষ

» জৈন্তাপুর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান কামাল আটক

প্রকাশিত: ০৭. সেপ্টেম্বর. ২০২৪ | শনিবার

চেম্বার ডেস্ক: সিলেটের জৈন্তাপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে বাংলাদেশের অভ্যন্তর থেকে সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য এবং জৈন্তাপুর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান কামাল আহমদকে আটক করেছে বিজিবি-১৯।

শনিবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় গোয়াবাড়ি সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে তাকে আটক করে বিজিবির জৈন্তাপুর বিওপির টহল দল।

বিষয়টি নিশ্চিত করেছেন জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খোন্দকার মো. আসাদুন্নবী।

           

সর্বশেষ

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930