সর্বশেষ

» সাঈদীর আমৃত্যু কারাদণ্ড:নিঃশর্ত মুক্তির দাবীতে সিলেট ছাত্র শিবিরের মিছিল

প্রকাশিত: ১৮. সেপ্টেম্বর. ২০১৪ | বৃহস্পতিবার

চেম্বার প্রতিবেদক: জামায়াতে ইসলামী নেতা আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদীর ফাঁসির পরিবর্তে আমৃত্যু কারাদণ্ডের রায়ের বিরুদ্ধে ও নিঃশর্ত মুক্তির দাবীতে সিলেটে ইসলামী ছাত্র শিবিরের উদ্যোগে এক প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিল সময় পুলিশের সাথে সংঘর্ষে শিবিরের প্রায় ১৫/২০ জন নেতাকর্মী আহত হয়েছেন।

এ সময় পুলিশের রাবার বুলেট ও লাঠিচার্জে আহত হয়েছেন শিবিরের এ সকল নেতাকর্মী। তার মধ্যে রয়েছেন শিবির নেতা আব্দুল আহাদ, নজরুল ইসলাম,
মাহমুদুর রহমান, মানিক উদ্দিন, সালেহ বিন মালিক, নুর আহমদ। বাকিদের নাম পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

আহতদের উদ্ধার করে সিলেট ইবনে সিনা হাসপাতাল ও ওসমানী হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর)বিকেল সাড়ে ৪টার দিকে নগরীর শিবগঞ্জে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে সিলেট নগরীর শিবগঞ্জ এলাকা থেকে ছাত্র শিবিরের কর্মীরা একটি মিছিল নিয়ে শহরে আসার চেষ্টা করে।

এ সময় পুলিশ সোনারপাড়া ব্রিজের কাছে তাদের বাধা দেয় ও রাবার বুলেট ও লাঠিচার্জ করে।

পুলিশের এ রকম বাধায় আক্রমনাত্মক হয়ে ওঠে জামায়াত শিবিরের কর্মীরা।

পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে রাবার বুলেট নিক্ষেপ করলে জামায়াত-শিবিরের কর্মীরা পিছু টানে।

           

সর্বশেষ

আর্কাইভ

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31