সর্বশেষ

» তারেক রহমানকে দেশে ফিরিয়ে রায় কার্যকর করা হবে: পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: ২৪. জানুয়ারি. ২০২৪ | বুধবার

চেম্বার ডেস্ক: তারেক রহমান সাজাপ্রাপ্ত আসামি। উপযুক্ত সময়ে তাকে দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করতে যা করার, তা করবে সরকার।  বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে বৃটিশ হাইকমিশনার সারাহ কুকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে উপস্থিত সাংবাদিকদের এ কথা বলেন নবনিযুক্ত পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাজ্য সবসময়ই আমাদের অন্যতম উন্নয়ন সহযোগী এবং বন্ধু রাষ্ট্র। আমাদের উন্নয়নকাজে বড় অংশীদার। যুক্তরাজ্যের সঙ্গে আজও বহুমাত্রিক সহযোগিতার বিষয়ে আলোচনা হয়েছে।

হাছান মাহমুদ বলেন, যুক্তরাজ্যের সঙ্গে আমরা আগে থেকেই জলবায়ু পরিবর্তন ইস্যুতে কাজ করছি। আগামীতে এই কাজের পরিধি আরও বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে। রোহিঙ্গা সমস্যা সমাধানে শুরু থেকে যুক্তরাজ্য আন্তরিক সহযোগিতা করছে। আজকের বৈঠকেও এ বিষয়ে আলোচনা হয়েছে। রোহিঙ্গা সমস্যা সমাধানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে তাদের নাগরিক অধিকার নিশ্চিত করে প্রত্যাবাসন করা।

           

সর্বশেষ

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031