সর্বশেষ

» এবার একসঙ্গে অবরোধ-হরতাল ডাকল জামায়াতে ইসলামী

প্রকাশিত: ২৭. নভেম্বর. ২০২৩ | সোমবার

চেম্বার ডেস্ক: তফসিল বাতিল ও সরকারের পদত্যাগের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামী। বুধবার (২৯ নভেম্বর) অবরোধ এবং বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচি ঘোষণা করেছে দলটি।

আজ সোমবার বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম এক বিবৃতি এ কর্মসূচি ঘোষণা করেন।

তিনি বলেন, সারা দেশে আগামী ২৯ নভেম্বর বুধবার ভোর ৬টা থেকে ৩০ নভেম্বর ভোর ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টা অবরোধ এবং ৩০ নভেম্বর বৃহস্পতিবার ভোর ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১২ ঘণ্টা শান্তিপূর্ণ হরতাল কর্মসূচি ঘোষণা করছি।

           

সর্বশেষ

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031