সর্বশেষ

» সিলেটে ঈদুল আযহার প্রধান জামাত হযরত শাহজালাল (রহ.) মাজার মসজিদে অনুষ্টিত

প্রকাশিত: ০১. আগস্ট. ২০২০ | শনিবার

চেম্বার ডেস্ক:: সিলেটে ঈদুল আযহার প্রধান ও প্রথম জামাত অনুষ্ঠিত হয়েছে হযরত শাহজালাল (রহ.) মাজার মসজিদে। শনিবার সকাল ৮টায় এ জামাত অনুষ্ঠিত হয়। জামাতে ইমামতি করেন মসজিদের খতিব ও ইমাম হাফেজ মাওলানা আসজাদ আহমদ।

 

জামাতে সিলেটের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। মসজিদ ছাড়িয়ে গোটা মাজার এলাকায় ঈদ জামাতের বিস্তৃতি ছড়িয়ে পড়ে। পরে সেটি রাস্তা পর্যন্ত পৌঁছে যায়। তবে সামাজিক দূরত্ব মেনেই এই জামাত অনুষ্ঠিত হয়।

 

একই সময় কুদরত উল্লাহ জামে মসজিদেও জামাত হয়। এছাড়া নগরীর বিভিন্ন মসজিদে সকালে জামাত আদায় করা হয়।

 

ঈদ জামাত শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা ও মহামারি করোনা থেকে মুক্তি লাভের জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করা হয়। ঈদের নামাজে মুসল্লিরা অশ্রুভেজা কণ্ঠে ক্ষমা চান মহান আল্লাহর কাছে। পাশাপাশি দেশ ও মুসলিম উম্মাহর শান্তি কামনা করেন তারা।

 

হযরত শাহপরান (রহ.) মাজার মসজিদে সকাল ৮টায়, বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদে সকাল ৮টায়, গাজী বুরহান উদ্দিন (রহ.) মাজার মসজিদে সকাল ৯টায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এছাড়া বেশ কয়েকটি স্থানে একাধিক ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে নগরীর বন্দরবাজারস্থ হাজী কুদরত উল্লাহ জামে মসজিদে একাধিক ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে।

           

সর্বশেষ

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031