সর্বশেষ

» সরকারের খায়েশ মেটানো পর্যন্তই ভালো ছিলেন সিনহা: গয়েশ্বর চন্দ্র রায়

প্রকাশিত: ০৯. নভেম্বর. ২০২১ | মঙ্গলবার

চেম্বার ডেস্ক:: সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহা যতদিন সরকারের খায়েশ মেটাতে পেরেছিলেন, ততোদিন ভালো ছিলেন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

 

তিনি বলেন, সিনহা সরকারের খায়েশ যেদিন মেটাতে পারেননি, সেদিন খারাপ হয়ে গেছেন।

আজ মঙ্গলবার (৯ নভেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংগঠন আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

 

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, যদি চাকরি রক্ষা করতে বর্তমান সরকারকে সন্তুষ্ট করতে হয়, তাহলে পরবর্তী সরকারকে সন্তুষ্ট করতে গেলে জেলেও যেতে হতে পারে। ব্যাক প্রেসিডেন্স কোনও জাতির জন্য মঙ্গলজনক নয়, বর্তমান প্রধানমন্ত্রী এ কথা বোঝেন না। যেদিন বুঝবেন সেদিন করার কিছু থাকবে না।

 

তিনি বলেন, অনেকে জিয়াউর রহমানের নাম মুছে দেওয়ার চেষ্টা করছে। কারণ জিয়াউর রহমানকে যদি আড়াল করা যায়, তাহলে সত্য-মিথ্যা মিলিয়ে একটি গল্প বানানো যায়। যারা জিয়াউর রহমানের নাম মুছে দিতে চাচ্ছে, একসময় তারাই ইতিহাসের পাতা থেকে ঝরে যাবে।

 

বিএনপির এই নেতা প্রধানমন্ত্রীর উদ্দেশে বলেন, আপনি বলছেন, কষ্ট লাগছে, বিএনপিটা শেষ হয়ে যাচ্ছে। আমি প্রধানমন্ত্রীকে বলব, যদি সৎ সাহস থাকে, তবে আপনি পদত্যাগ করে একটি নির্বাচন দিন। তাহলে বুঝতে পারবেন, বিএনপি শেষ নাকি আপনার আওয়ামী লীগ শেষ। ক্ষমতায় যতদিন আছেন, ততদিন থাকবেন, ক্ষমতা হারানোর পর আপনার আওয়ামী লীগ আর থাকবে না। কারণ ১৫ আগস্ট সকালে আওয়ামী লীগকে খুঁজে পাওয়া যায়নি।

           

সর্বশেষ

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031