সর্বশেষ

» শাবির ইংরেজি বিভাগের নতুন বিভাগীয় প্রধান ড.আল মামুন

প্রকাশিত: ১৬. অক্টোবর. ২০২১ | শনিবার

চেম্বার ডেস্ক:: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের নতুন বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন অধ্যাপক ড. হোসেন আল মামুন। বিভাগের ৯ম বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তিনি।

শুক্রবার সকাল এগারোটায় বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তিনি। আগামী তিন বছর তিনি এ বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন বলে জানান তিনি।

উল্লেখ্য, অধ্যাপক ড. হোসেন আল মামুন ২০০৪ সালের ২৩ সেপ্টেম্বর শাবির ইংরেজি বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন। ২০১৭ সালে অধ্যাপক হিসেবে পদোন্নতি পান তিনি। ইতোপূর্বে তিনি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের নির্বাচিত সদস্য, শাবি শিক্ষক সমিতির কার্যনির্বাহী সদস্য, সহকারী প্রক্টর এবং ইংলিশ কাউন্সিলের কো-অর্ডিনেটরসহ বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন।

           

সর্বশেষ

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031