সর্বশেষ

» ইউনিটি ব্লাড সোসাইটির ইফতার বিতরণ

প্রকাশিত: ১৫. এপ্রিল. ২০২৩ | শনিবার

ডেস্ক রিপোর্ট : ইউনিটি ব্লাড সোসাইটির ইফতার বিতরণ সিলেটের রক্তদাতা স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ইউনিটি ব্লাড সোসাইটির উদ্যোগে পথচারীদের মধ্যে ইফতার বিতরণ করা হয়েছে।

শুক্রবার বিকেলে নগরীর ৬নং ওয়ার্ডের বিভিন্ন স্থানে পথচারীদের মাঝে ইফতারের প্যাকেট তুলে দেন সংগঠনের নেতৃবৃন্দ। ইউনিটি ব্লাড সোসাইটির সভাপতি জাবির আহমদ তালুকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রনি আহমদের পরিচালনায় ইফতার বিতরণকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ইউনিটি ব্লাড সোসাইটির সহ সাধারণ সম্পাদক জুবেল আহমদ তালুকদার, সদস্য সামাদ আহমদ অপু, সদস্য রাহি, সাকিব ইমন, রুবেল ও নয়ন প্রমূখ।

ইউনিটি ব্লাড সোসাইটি সিলেট মূলত স্বেচ্ছা রক্তদাতাদের সংগঠন হলেও সংগঠনটি আর্ত মানবতার কল্যাণে নানা উদ্যোগ গ্রহণ করে থাকে। মাহে রমজান উপলক্ষে ইফতার বিতরণের পর ঈদুল ফিতর উপলক্ষে অসহায় মানুষের মাঝে ঈদের উপহার কাপড় বিতরণের কর্মসূচী হাতে নেয়া হয়েছে। ঈদের আগেই নতুন কাপড় অসহায় মানুষের কাছে পৌছে দেয়া হবে।বিজ্ঞপ্তি

           

সর্বশেষ

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930